সংবাদ
সংবাদ

ভারতের ভোটার থেকে নাম কেটে দেওয়ায় বাংলাদেশে পুশ-ইনের আতঙ্কে মুসলিমরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

ভারতের ভোটার থেকে নাম কেটে দেওয়ায় বাংলাদেশে পুশ-ইনের আতঙ্কে মুসলিমরা
ছ‌বি: সংগৃ‌হিত

​ভারতের মাটিতে জন্ম, বেড়ে ওঠা এবং সংসার পাতার পরও দেশটির বহু মুসলিম নাগরিকের কপালে এখন চিন্তার ভাঁজ। নিজ দেশের ভোটার তালিকা থেকে হঠাৎ নাম কেটে দেওয়ায় তাদের নাগরিকত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

কারও ঠিকানা হচ্ছে বন্দিশালা, আবার কাউকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠছে। ফলে আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এই সম্প্রদায়ের মানুষগুলো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু হৃদয়বিদারক আর অসহায়ত্বের চিত্র, যেখানে দেখা গেছে ভারতের বৈধ নাগরিক হয়েও মানুষকে এখন পদে পদে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে।

​প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের করুণ কাহিনী। গত ১৯ জুলাই মুম্বাইয়ের নিজ বাসা থেকে ছোট ছেলেকে দ্রুত ফিরে আসার কথা বলে সবজি কিনতে বের হয়েছিলেন তিনি। কিন্তু তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি আর নিজের ঘরে ফিরতে পারেননি। স্বামী ও দুই সন্তানকে ফেলে তাকে এখন থাকতে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরার একটি ছোট্ট গ্রামে।

সাহিদা অভিযোগ করেন, সাদাপোশাকের কিছু লোক তাকে আটক করে তার মোবাইল ফোন কেড়ে নেয়, যেখানে তার পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সব নথিপত্র সংরক্ষিত ছিল। এরপর কোনো বিচার ছাড়াই তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশ-ইন করা হয়, যা তাকে মুহূর্তের মধ্যে তার সাজানো সংসার ও পরিবারের কাছ থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছে।

​রয়টার্সের সঙ্গে আলাপকালে এমন অন্তত ১০টি পরিবারের সদস্যরা একই ধরনের দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের পরিবারের কেউ আছেন বন্দিদশায়, কেউ জোর করে দেশছাড়া, আবার কাউকে প্রতিনিয়ত মুখোমুখি হতে হচ্ছে হয়রানিমূলক জিজ্ঞাসাবাদের। অথচ একই পরিবারের অন্য সদস্যদের নাম ঠিকই ভারতের ভোটার তালিকায় রয়ে গেছে। ভারতের বর্তমান ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্ববৃহৎ ভোটার বাতিলের ঘটনা।

মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণে বলা হয়েছে, এই প্রক্রিয়ার কারণে সবচেয়ে বেশি আঘাত এসেছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর। যদিও ক্ষমতাসীন বিজেপি সরকার বৈধ নাগরিকদের টার্গেট করার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

​পশ্চিমবঙ্গে চলতি বছরের রাজ্য নির্বাচনের ঠিক আগে প্রায় ৯০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এই যাচাই-বাছাইয়ের কবলে পড়ে বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের, অথচ রাজ্যটির মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম সম্প্রদায়ভুক্ত।

এর আগে গত ৫ নভেম্বর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরবর্তীতে তাদের দেশ থেকে বহিষ্কার করা তাদের দলের অন্যতম প্রধান রাজনৈতিক অঙ্গীকার।

​এদিকে, সাহিদার পরিবার তাকে দেশে ফিরিয়ে আনার আকুতি নিয়ে ইতিমধ্যেই আদালতের আইনি লড়াইয়ে নেমেছে। আদালতে দাখিল করা আবেদনে জোরালোভাবে বলা হয়েছে, কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়ার কারণেই কোনো জন্মসূত্রের নাগরিক রাতারাতি বিদেশি হয়ে যেতে পারেন না।

সাহিদার পরিবার জানিয়েছে, তার বাবা-মা এবং দাদা-দাদির নাম ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল এবং ২০০৮ সাল থেকে সাহিদা নিজেও নিয়মিত ভোট দিয়ে আসছিলেন।

​অনুরূপ এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখ। তিনি অভিযোগ করেন, ছত্তিশগড়ে জীবিকার তাগিদে কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও ২২ জনকে আকস্মিক আটক করে। পরবর্তীতে বাকি ১৯ জন মুক্তি পেলেও নাসিরুদ্দিনসহ চারজনকে দীর্ঘ ৩২ দিন কারাগারে আটকে রাখা হয়।

মানবাধিকারকর্মী কিরিটি রায় গণমাধ্যমকে জানিয়েছেন, ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ আপিল আবেদন জমা পড়লেও ট্রাইব্যুনালগুলোতে বিচারকাজের গতি অত্যন্ত ধীর। এর ফলে বৈধ নাগরিকত্ব এবং স্বপক্ষে সব নথি থাকার পরও লাখ লাখ মানুষকে বছরের পর বছর ন্যায়বিচারের আশায় চরম অনিশ্চয়তায় দিন কাটাতে হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভারতের ভোটার থেকে নাম কেটে দেওয়ায় বাংলাদেশে পুশ-ইনের আতঙ্কে মুসলিমরা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত