সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতুকে আবারও হুমকি দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে থাকা অবস্থায় তাকে মুঠোফোনে কল করে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’
সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই হুমকির খবর জানানো হয়। এমপি মাহমুদার সঙ্গে হুমকিদাতা তরুণ কণ্ঠের ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ডও গণমাধ্যমে পাঠিয়েছে এনসিপি।
দলটির বার্তায় বলা হয়েছে, ‘বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি আসে। এ সময় মাহমুদা আলম জাতীয় সংসদে অবস্থান করছিলেন।’
কথোপকথনের রেকর্ডে এনসিপি নেত্রী চিকিৎসক মাহমুদা আলমকে হুমকিদাতা বলছিলেন, ‘আপনাকে টুকরো টুকরো করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’
একপর্যায়ে মাহমুদাকে বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’ আগামীকাল সোমবার একই সময়ে আবারও ফোন করার কথা বলে ফোন কেটে দেন তিনি।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার কথা জানান মাহমুদা আলম। তিনি লিখেছিলেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’
মাহমুদা যেদিন হুমকির কথা ফেসবুকে জানান, তার আগের দিন এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।তার আগের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে।
এনসিপি থেকে ৫ নভেম্বর পদত্যাগ করা সামান্তা শারমিনকেও হুমকি দেওয়া হয়েছে।রোববার দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে সামান্তাকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন ছাত্রলীগ পরিচয় দেওয়া এক ব্যক্তি।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন