সংবাদ
সংবাদ

চট্টগ্রামে ফিরছে গ্রাফিতি, নতুন চেহারায় নগরী

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

চট্টগ্রামে ফিরছে গ্রাফিতি, নতুন চেহারায় নগরী
দেয়ালে দেয়ালে ফিরেছে আবারও জুলাইয়ের গ্রাফিতি।

বন্দরনগরী চট্টগ্রামের সৌন্দর্যবর্ধন এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নগরীর বিভিন্ন সড়কের দেয়ালে আঁকা হচ্ছে দৃষ্টিনন্দন গ্রাফিতি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার দেয়ালগুলো এখন রঙিন শিল্পকর্মে সেজে উঠছে।

দেয়ালে ফিরেছে গ্রাফিতি।

সরেজমিন ঘুরে চকবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজের দেয়ালে দেখা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় তরুণ শিক্ষার্থীদের আঁকা প্রতিবাদী ও অনুপ্রেরণামূলক গ্রাফিতিগুলো নতুন করে রং-তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে।

এসব দেয়ালে ফুটে উঠছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের স্বপ্ন ও সাহসিকতার প্রতিচ্ছবি।

দেয়ালে গ্রাফিতি।

চসিক সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নগরীর দেয়ালগুলোতে যে শিল্পকর্ম ও প্রতিবাদী বার্তা ছড়িয়ে পড়েছিল, সময়ের পরিক্রমায় তার অনেকগুলো মলিন হয়ে যাচ্ছিল। ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়কে সংরক্ষণ ও পুনরায় দৃশ্যমান করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে একদিকে যেমন নগরীর সৌন্দর্য ও নান্দনিক পরিবেশ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে পথচারী ও নতুন প্রজন্মের মাঝে গণঅভ্যুত্থানের চেতনা জাগ্রত থাকছে।

দেয়ালে গ্রাফিতি।

সংশ্লিষ্টরা জানান, প্রশাসক ডা. শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কেবল অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ না থেকে নগরীর সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং নাগরিক চেতনার প্রতিফলন ঘটাতেও গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন।

দেয়ালে গ্রাফিতি।

নগরবাসীর মতে, দেয়ালে দেয়ালে ফিরে আসা এসব গ্রাফিতি নিছক কোনো সৌন্দর্যবর্ধন প্রকল্প নয়; বরং এটি জুলাইয়ের আত্মত্যাগ, তারুণ্যের প্রতিবাদ এবং একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাকে ধারণ করার এক অনন্য প্রয়াস।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ফিরছে গ্রাফিতি, নতুন চেহারায় নগরী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত