সংবাদ
সংবাদ

চিকিৎসাসেবায় দুর্নীতি বন্ধে চাই জবাবদিহি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম

চিকিৎসাসেবায় দুর্নীতি বন্ধে চাই জবাবদিহি

চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। অথচ বাংলাদেশে চিকিৎসা নিতে গিয়ে মানুষকে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির মুখে পড়তে হচ্ছে। সরকারি হাসপাতালে টিকিট, শয্যা, হুইলচেয়ার, পরীক্ষা, অস্ত্রোপচার কিংবা ছাড়পত্র পেতেও বাড়তি টাকা দিতে হয়। চিকিৎসা এখন অনেক ক্ষেত্রে দর-কষাকষির বিষয়ে পরিণত হয়েছে।

বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে স্বাস্থ্য খাতের দুর্নীতির যে চিত্র উঠে এসেছে, তা উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, রোগনির্ণয় কেন্দ্রগুলো একশ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দেয়। সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রায়। অনুপস্থিত থাকেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতিবেদনটিকে গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেছেন।

স্বাস্থ্য খাতের দুর্নীতিকে শুধু কিছু ব্যক্তির অনৈতিক আচরণ হিসেবে দেখলে চলবে না। এর পেছনে রয়েছে দুর্বল ব্যবস্থাপনা, নজরদারির অভাব এবং জবাবদিহির ঘাটতি। এমনকি স্বাস্থ্য খাতের প্রকৃত চিত্র আড়াল করতে তথ্য প্রকাশে বাধা দেওয়ার ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে। এতে নীতিনির্ধারণ ও পরিকল্পনা গ্রহণ বাধাগ্রস্ত হয়।

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। তবে বরাদ্দ বাড়ালেই সেবার মান বাড়বে সেটা নিশ্চিত করে বলা যায় না। অর্থের সঠিক ব্যবহার এবং দুর্নীতি বন্ধ করা না গেলে বাড়তি বরাদ্দও অপচয় হবে। কমিশনভিত্তিক চিকিৎসা রেফারেল নিষিদ্ধ করতে হবে। সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেনাকাটা ও নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। পাশাপাশি অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা এবং স্বাধীন নজরদারি গড়ে তুলতে হবে। চিকিৎসা কোনো পণ্য নয়, মানুষের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চিকিৎসাসেবায় দুর্নীতি বন্ধে চাই জবাবদিহি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত