ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়কটি সংস্কার করা হচ্ছে না। চার বছরের বেশি সময় ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। সংস্কারের জন্য দরপত্র হয়েছে, ঠিকাদার কার্যাদেশ পেয়েছেন, কিন্তু কাজ শুরু করেননি। নির্ধারিত মেয়াদও পার হয়েছে দেড় বছর আগে। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সড়কটি দিয়ে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার চারটি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। এভাবে একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর অবহেলিত থাকতে পারে না।
ঠিকাদার কাজ পেয়েও কেন নির্ধারিত সময়ে তা শুরু করলেন না, সেই প্রশ্নের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। উপজেলা প্রকৌশলীর ভাষ্য অনুযায়ী, কাজ না করায় ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। এটি প্রয়োজনীয় পদক্ষেপ হলেও যথেষ্ট নয়। নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়ায় যেন আরও দীর্ঘসূত্রতা তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কাজে গাফিলতির জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বিধি অনুযায়ী জবাবদিহির আওতায় আনতে হবে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কটি দ্রুত সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে সরকারি উন্নয়নকাজে এমন অবহেলা ঠেকাতে কঠোর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছানোই হওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন