সংবাদ
সংবাদ

স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুফল মানুষের কাছে পৌঁছাবে কবে?

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুফল মানুষের কাছে পৌঁছাবে কবে?

স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগ বাড়ছে, চিকিৎসাশাস্ত্রে মেধাবী শিক্ষার্থীরা আসছেন, রয়েছে সংস্কারের নানা পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার কথাও। অথচ সাধারণ মানুষ প্রয়োজনের সময় মানসম্মত চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে অনেক পরিবার আর্থিক সংকটে পড়ছে। রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যেও উঠে এসেছে এই বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, এত বিনিয়োগ ও উদ্যোগের পরও স্বাস্থ্যসেবার এই দুরবস্থা কেন?

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দীর্ঘদিনের। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক না থাকায় মানুষ বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল কিংবা হাতুড়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। দাঁতের চিকিৎসার মতো প্রয়োজনীয় সেবাও অনেকের নাগালের বাইরে। ফলে চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার হলেও বাস্তবে তা সামর্থ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

স্বাস্থ্য খাতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম। যা বরাদ্দ করা হয় সেটা ব্যয়ে দক্ষতার ঘাটতি আছে। এর সঙ্গে রয়েছে অব্যবস্থাপনা, দুর্নীতি, জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ থাকলেও সেগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর নেতৃত্ব দিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের গ্রামাঞ্চলে থাকার উপযুক্ত পরিবেশ তৈরি জরুরি। একই সঙ্গে সরকারি হাসপাতালের সেবার মান বাড়াতে হবে এবং চিকিৎসার ব্যয় কমাতে স্বাস্থ্য সুরক্ষার কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ শ্রেণির সুবিধা হতে পারে না। ধনী-গরিব নির্বিশেষে সবার চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। তাই আর নতুন প্রতিশ্রুতি বা সুপারিশ নয়, প্রয়োজন বাস্তবায়ন। স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছালেই রাষ্ট্রের উদ্যোগের প্রকৃত সার্থকতা মিলবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য খাতে বিনিয়োগের সুফল মানুষের কাছে পৌঁছাবে কবে?

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত