সংবাদ
সংবাদ

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন

প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার প্রথম ভরসা এসব প্রতিষ্ঠান। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এসব স্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা উদ্বেগজনক। প্রায় দুই বছর ধরে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নেই বললেই চলে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ সরকারি এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

রায়পুরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের চিত্র থেকে বোঝা যায়, সংকটটি কতটা গভীর। কোনো কোনো কেন্দ্রে জ্বরের ওষুধ নেই, কোথাও কোথাও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর অভাব। এমনকি একটি সিরাপ ভাগ করে তিন শিশুকে দেওয়ার ঘটনাও ঘটেছে। চিকিৎসক না থাকায় রোগীরা ফিরে যাচ্ছেন। যারা সেবা নিতে আসছেন, তাদেরও প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। এ নিয়ে সংবাদ-এ বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্য হলো ছোটখাটো অসুস্থতার চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম সহজলভ্য করা। এসব সেবা না থাকলে সাধারণ রোগও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক মানুষেরা বেশি ঝুঁকিতে পড়েন। গ্রাম থেকে উপজেলা বা জেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র অকার্যকর হয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দরিদ্র মানুষ।

কর্তৃপক্ষ ওষুধ ও জনবল সংকটের কথা স্বীকার করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও বলেছে। আমার বলতে চাই, দ্রুত প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকি এবং ওষুধের সঠিক বণ্টন নিশ্চিত করা জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত