দেশে খুন, চাঁদাবাজি, ছিনতাই ও প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সারা দেশে হত্যার ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৯৩৮টি। মাসে গড়ে প্রায় ২৯৪টি হত্যার ঘটনা ঘটেছে।
খুলনার সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করেছে। মাত্র ২২ দিনে সেখানে গুলিতে ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুধু খুলনা নয়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড ঘটছে। রাজনৈতিক বিরোধ, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের সহিংসতা এসব অপরাধের অন্যতম কারণ। পারিবারিক বিরোধেও ঘটছে নৃশংস হত্যাকাণ্ড।
পুলিশ বলছে, চব্বিশের পাঁচ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। এখন ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অপরাধ দমনে অভিযান, গোয়েন্দা নজরদারি ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছে? প্রকাশ্যে গুলি করে হত্যা, চাঁদার দাবিতে অস্ত্রের ব্যবহার এবং অপরাধীদের দাপট চলতে থাকলে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
আইনশৃঙ্খলা রক্ষা শুধু মামলা নেওয়া ও অপরাধী গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। অপরাধ ঘটার আগেই তা প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অপরাধের নেপথ্যের শক্তিকে আইনের আওতায় আনতে হবে।
প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা দিতে হবে। মানুষ যেন নির্ভয়ে ঘর থেকে বের হতে পারে, ব্যবসা করতে পারে এবং নিজের মত প্রকাশ করতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে আর কোনো শিথিলতা কাম্য নয়।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন