সংবাদ
সংবাদ

ডোমারে গোয়ালঘরের পাকা দেয়াল ভেঙে ৪ গরু চুরি


প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

ডোমারে গোয়ালঘরের পাকা দেয়াল ভেঙে ৪ গরু চুরি
ছবি : সংবাদ

নীলফামারীর ডোমারে গোয়ালঘরের ইটের পাকা দেয়াল ভেঙে জাকারিয়া নামে এক ব্যক্তির চারটি গরু চুরি হয়েছে। জাকারিয়া ইসলাম সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে এবং আর টিভির নীলফামারী জেলা প্রতিনিধি আপেলের চাচা। মঙ্গলবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়ায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক আপেল জানান, এর আগেও তার চাচার গোয়ালঘরের তালা কেটে গরু নিয়ে যাওয়া হয়েছিল। এবার ভোররাতে পাকা দেয়াল ভেঙে একটি গাই ও বাছুরসহ মোট চারটি গরু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। তিনি বলেন, প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন জায়গায় ছোট-বড় চুরি হচ্ছে, কিন্তু চুরি রোধে ডোমার থানা পুলিশের তেমন কোনো ভূমিকা নেই।

জাকারিয়া ইসলাম বলেন, সারাদিন ধানের কাজ করে রাতে পরিবারের লোকজন খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়ালঘরের পাকা দেয়াল ভেঙে গরু চারটি নিয়ে গেছে। যার বর্তমান বাজারমূল্য চার লাখ টাকা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ডোমারে গোয়ালঘরের পাকা দেয়াল ভেঙে ৪ গরু চুরি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে গোয়ালঘরের ইটের পাকা দেয়াল ভেঙে জাকারিয়া নামে এক ব্যক্তির চারটি গরু চুরি হয়েছে। জাকারিয়া ইসলাম সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে এবং আর টিভির নীলফামারী জেলা প্রতিনিধি আপেলের চাচা। মঙ্গলবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়ায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক আপেল জানান, এর আগেও তার চাচার গোয়ালঘরের তালা কেটে গরু নিয়ে যাওয়া হয়েছিল। এবার ভোররাতে পাকা দেয়াল ভেঙে একটি গাই ও বাছুরসহ মোট চারটি গরু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। তিনি বলেন, প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন জায়গায় ছোট-বড় চুরি হচ্ছে, কিন্তু চুরি রোধে ডোমার থানা পুলিশের তেমন কোনো ভূমিকা নেই।

জাকারিয়া ইসলাম বলেন, সারাদিন ধানের কাজ করে রাতে পরিবারের লোকজন খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়ালঘরের পাকা দেয়াল ভেঙে গরু চারটি নিয়ে গেছে। যার বর্তমান বাজারমূল্য চার লাখ টাকা।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত