সংবাদ
সংবাদ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি : সংবাদ

সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সকালে কুয়াশার ভেতর দিয়ে আলীম ও ঠান্ডু মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সকালে কুয়াশার ভেতর দিয়ে আলীম ও ঠান্ডু মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত