বরিশাল মহানগর যুবদল এবং জেলা দক্ষিণ ও উত্তর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের ঘোষণা অনুযায়ী এই কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পরপরই বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে আনন্দ-উল্লাস করেন।
কমিটিতে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান রনিকে রাখা হয়েছে।
বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ, সহ-সভাপতি শহীদুল হাসান আনিচ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভি রয়েছেন।
বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কায়সার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে এই কমিটি ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশাল মহানগর যুবদল ও জেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের দাবি, এই কমিটিতে ত্যাগের মূল্যায়ন করা হয়নি। বিদায়ী সাবেক ছাত্রদলের নেতাকর্মীরা এই কমিটিতে পদ প্রত্যাশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অনেকেরই কোনো ঠাঁই হয়নি।
পদবঞ্চিতদের অভিযোগ, জেলা ছাত্রদলের দায়িত্ব থাকাকালীন ও মহানগর কমিটিতে অনেকেই দীর্ঘ বছর বিরোধী দলে থাকার সময় আন্দোলন-সংগ্রাম করেছেন, দলের দুর্দিনে হামলা-মামলার শিকার হয়েছেন এবং আওয়ামী লীগের শাসনামলে বহুদিন কারাগারে ছিলেন। কিন্তু বিএনপির সুদিনে তাঁদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তাঁরা প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে জানতে বরিশাল মহানগর সাবেক যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে বরিশাল মহানগর ও জেলা যুবদলের দক্ষিণ ও উত্তরের কমিটি ঘোষণা হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ নবনির্বাচিত সকল কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন