সংবাদ
সংবাদ

পঞ্চগড়ে কাজীদের কর্মবিরতি: বন্ধ রয়েছে বিয়ে ও তালাক নিবন্ধন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

পঞ্চগড়ে কাজীদের কর্মবিরতি: বন্ধ রয়েছে বিয়ে ও তালাক নিবন্ধন
ছবি : সংবাদ

​পেশাগত অধিকার রক্ষা, নির্ধারিত কর্মএলাকা সংরক্ষণ, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে কর্মবিরতি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রার বা কাজীরা। কাজীদের এই আকস্মিক কর্মসূচির কারণে পুরো জেলায় বর্তমানে সকল প্রকার বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

​কর্মসূচিতে অংশ নেওয়া কাজী ও নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা অত্যন্ত সততার সঙ্গে নিজ নিজ এলাকায় বিয়ে ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু নির্ধারিত কর্মএলাকায় অন্য কাজী নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়া, পেশাগত নিরাপত্তাহীনতা এবং আর্থিক সংকট তাদের কাজের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তাদের প্রধান ১০ দফা দাবির মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়নে একজন কাজীর পদ বহাল রাখা, নিজ নিজ কর্মএলাকার আইনি অধিক্ষেত্র নিশ্চিত করা, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, পেশাগত নিরাপত্তা প্রদান এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক সহযোগিতা আরও বাড়ানো।

​বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি এআরএম শহিদুল ইসলামসহ অন্যান্যরা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।

কাজীরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, তাদের এই যৌক্তিক দাবিগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। এদিকে কাজীদের এই কর্মবিরতির ফলে জেলার বিভিন্ন স্থান থেকে বিয়ে ও তালাক নিবন্ধনের মতো জরুরি প্রয়োজনীয় সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে কাজীদের কর্মবিরতি: বন্ধ রয়েছে বিয়ে ও তালাক নিবন্ধন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত