সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে পাকা আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে। কোথাও ধান কাটা, কোথাও ধান মাড়াই, আবার কোথাও ধান কাটার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর উপজেলায় আমন ধানের আশাতীত ফলন হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন চাষে সেচ, নিড়ানি, সার ও কীটনাশক তুলনামূলক কম লাগে। স্বল্প খরচে ফলন বেশি হওয়ায় দিন দিন এলাকার কৃষকদের আমন ধান চাষে আগ্রহ বাড়ছে। চলতি বছর আমনের ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে আশানুরূপ দাম থাকায় কৃষকের চোখে-মুখে আনন্দের জোয়ার বইছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ৫১০ হেক্টর জমিতে রোপা আমন এবং ৩ হাজার ৫৭০ হেক্টর জমিতে বোনা আমন চাষ করা হয়েছে। এর মধ্যে উপজেলার নরিনা, গাড়াদহ, রূপবাটি, পোরজনা, সোনাতনী ও খুকনি ইউনিয়নের উল্লেখযোগ্য পরিমাণ জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, চলতি বছর এসব জমিতে আধুনিক জাতের ব্রি-৭৫, ব্রি-৮৭, ব্রি-১০৩ ও ব্রি-৯৩ জাতের রোপা আমন চাষ করা হয়েছে।
কৃষকেরা জানান, প্রতি বিঘা রোপা আমন চাষ করতে ১২ থেকে ১৪ হাজার টাকা এবং প্রতি বিঘা বোনা আমন চাষ করতে ৩ থেকে ৪ হাজার টাকা ব্যয় হয়েছে। অন্যদিকে প্রতি বিঘা জমিতে রোপা আমন উৎপাদন হচ্ছে ১৮ থেকে ২০ মন। বোনা আমনে বিঘাপ্রতি ৮ থেকে ৯ মন ধান উৎপাদন হয়েছে।
বর্তমান বাজারদর অনুযায়ী উৎপাদিত ধান বিক্রি করে ভালো আয় হবে বলে কৃষকেরা আশা করছেন। তাঁরা জানান, বর্তমানে বাজারে প্রতি মন রোপা আমন ধান ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে উপজেলার ছোট বিন্নাদাইর গ্রামের কৃষক সিদ্দিক শিকদার বলেন, তিনি ৫ বিঘা জমিতে রোপা আমন এবং ১৫ বিঘা জমিতে বোনা আমন ধান আবাদ করেছেন। ইতিমধ্যে তার জমির ধান কাটা শেষে মাড়াইয়ের কাজ চলছে। তিনি জানান, তার জমিতে প্রতি বিঘায় প্রায় ২০ মন করে রোপা আমন ধান উৎপাদন হয়েছে।
অন্যদিকে বাঘাবাড়ি গ্রামের কৃষক আলী শিকদার বলেন, তিনি ৪ বিঘা জমিতে রোপা আমন ও ১০ বিঘা জমিতে বোনা আমন চাষ করেছেন। তিনি বিঘাপ্রতি গড়ে ২০ মন করে রোপা আমন ধান পেয়েছেন। ধান কেটে ঘরে তুললেও এখনো বিক্রি করেননি বলে তিনি জানান।
অন্যদিকে উপজেলার যুগনিদহ গ্রামের কৃষক রাশেদ আলী জানান, তিনি ৫ বিঘা জমিতে রোপা আমন ধান আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় প্রতি বিঘা জমিতে ১৮ থেকে ২০ মন ধান উৎপাদন হবে বলে তিনি আশা করছেন।
এ ছাড়া গাড়াদহ গ্রামের কৃষক আছাব উদ্দিন ৫ বিঘা জমিতে এবং বাতিয়া গ্রামের কৃষক রবি প্রামাণিক ৪ বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন। চলতি সপ্তাহেই তাঁরা ধান কাটা শুরু করবেন বলে জানান।
এলাকার কৃষকেরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে এবং যথাযথ পরিচর্যার ফলে চলতি বছর ধানের ফলন ভালো হয়েছে। তদুপরি বাজারে ধানের দাম ভালো থাকায় তাঁদের মন খুশিতে ভরে উঠেছে।
এ বিষয়ে সোমবার (১৭ নভেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমন ধানের চাষাবাদে এলাকার কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আমনের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে।
নবান্নের আগে থেকেই শুরু হয়েছে আমন কাটা।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছর উপজেলায় ৫১০ হেক্টর জমিতে রোপা আমন এবং ৩ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ রিলে পদ্ধতিতে আমন ধানের চাষ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানা কার্যক্রম হাতে নিয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন