সংবাদ
সংবাদ

ভিডিপি প্রশিক্ষণের সমাপনী দিনে হ‌লো বিতর্ক প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

ভিডিপি প্রশিক্ষণের সমাপনী দিনে হ‌লো বিতর্ক প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ
ছবি : সংবাদ

পঞ্চগড় জেলার তিনটি কলেজে অনুষ্ঠিত ১০ দিন মেয়াদী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের সমাপনী দিবসে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর তেতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টায় এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। “দুর্যোগ ও সংকট মোকাবেলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী বাহিনী নয় জনগণই জননিরাপত্তায় প্রথম প্রতিরক্ষা” শীর্ষক এই প্রতিযোগিতায় কাজলদিঘী কালিয়াগঞ্জ কলেজ ও ভজনপুর ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই প্রতিযোগিতায় ভজনপুর ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন এবং ভজনপুর কলেজের প্রশিক্ষণার্থী মোছা. নুরিমা আক্তার নিশি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

​প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল ও শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান। বিতর্ক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন ভজনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাজিউল হাসান রাজিব ও সহকারী অধ্যাপক আঞ্জুমান নাহার। এছাড়া পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, তেতুলিয়ার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানা, বোদার উপজেলা প্রশিক্ষক অমলেন্দু সাজোয়াল, তেতুলিয়ার উপজেলা প্রশিক্ষক এরশাদুজ্জামান, উপজেলা প্রশিক্ষিকা মিতু রায়সহ বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও ব্যাটালিয়নের সদস্যরা।

​উল্লেখ্য, গত ১ নভেম্বর তারিখে পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ কলেজ, তেতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজ এবং দেবীগঞ্জ উপজেলার সোনাহার বি এম এন্ড টেকনিক্যাল কলেজে এই ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছিল। এই তিন কলেজের প্রতিটিতে ৮০ জন করে মোট ২৪০ জন ছাত্র-ছাত্রী এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

অন্যদিকে, সমাপনী দিবস উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার সোনাহার বি এম এন্ড টেকনিক্যাল কলেজে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে দুটি গ্রুপে বিভক্ত করে একটি আনন্দদায়ক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ভিডিপি প্রশিক্ষণের সমাপনী দিনে হ‌লো বিতর্ক প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত