সংবাদ
সংবাদ

টুঙ্গিপাড়া থানা ও এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

টুঙ্গিপাড়া থানা ও এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অগ্নিসংযোগকারীরা আটক কয়েকজনকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা পুলিশের গাড়িও পুড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘সন্ধ্যায় থানায় হামলার খবর পেয়েছি। হামলাকারীরা থানায় আগুন দিয়েছে। তারা পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। কয়েকজন আসামিকে থানা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে বলেও শুনেছি।’

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত সাড়ে সাতটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থানার ভেতরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এর আগে দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

থানায় অগ্নিসংযোগের ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে থানার ভেতরে ভাঙচুর চালাতে দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।

এর আগে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে কয়েক দফা মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

এর আগে রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একাধিক স্থানে অগ্নিসংযোগের তথ্য পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

অন্যদিকে, টুঙ্গিপাড়া উপজেলার অন্তত আটজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বাড়িঘর, দোকানপাট এবং দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। বিএনপির নেতা-কর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এসব হামলা চালিয়েছেন।

এ ছাড়া গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, বিকেল থেকেই নিলফা বাজার এলাকায় আওয়ামী লীগের ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন। এ সময় তারা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করেন। তিনি অভিযোগ করেন, সন্ধ্যার পর ওই ব্যক্তিরা মিছিল নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। পরে বাড়ির মালামাল লুটপাট করে আগুন ধরিয়ে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়া থানা ও এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত