চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ঢেমশা শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখার ব্যবস্থাপক মীর লায়েেক আলী জানান, গভীর রাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা যখন ঘুমাচ্ছিলেন, তখন এক কর্মকর্তার ঘুম ভেঙে গেলে তিনি জানালা দিয়ে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকারে অন্যদের ঘুম ভাঙলে নিচে নেমে আসেন তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর আশপাশের সড়কে খোঁজাখুঁজি করা হলেও সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাতকানিয়া এনএসআইয়ের ইনচার্জকে জানানো হয়। খবর পেয়ে সাতকানিয়া থানা-পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, ঘটনাস্থলে আগুন লাগানোর প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন