সংবাদ
সংবাদ

ভরণপোষণের টাকা নিয়ে বিরোধ, সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

ভরণপোষণের টাকা নিয়ে বিরোধ, সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা
ছবি : সংবাদ

সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহ শহরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

নিহত সুমাইয়া শহরের কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। আর আটক মেরাজ জেলা সদরের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।  

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে সুমাইয়া ও মেরাজের বিয়ে হয় এবং তাদের একটি ছেলেসন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে ২০২৩ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হওয়ার পর থেকে সুমাইয়া বাবার বাড়িতে থাকতেন। সন্তানের ভরণপোষণের টাকা চেয়ে সুমাইয়ার পরিবারের করা মামলায় আদালত মেরাজকে টাকা দেওয়ার নির্দেশ দেন, যা উচ্চ আদালতেও বহাল থাকে। তবে এই টাকা দেওয়া নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হতো।

আজ সকালে ছয় বছর বয়সী ছেলেকে স্কুল থেকে আনতে শহরের কলাবাগান এলাকায় গেলে মেরাজের সঙ্গে সুমাইয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেরাজ ইট দিয়ে সুমাইয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফা আশরাফী আইভি জানান, হাসপাতালে আনার আগেই সুমাইয়ার মৃত্যু হয়েছে এবং তার শরীর, হাত, পা ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। 

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত মেরাজ দাবি করেন, তার আয় কম হওয়ায় আদালতের নির্দেশিত ভরণপোষণের এত টাকা দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তিনি সুমাইয়াকে মারধর করেননি এবং তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত মেরাজকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ভরণপোষণের টাকা নিয়ে বিরোধ, সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত