বাংলাদেশে নিয়মিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী বছর থেকে আটটি দল নিয়ে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ’ নামে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দলকে আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা রয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নতুন এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আগামী বছর থেকে আমরা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ নামে একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চাই। আটটি দল নিয়ে এই প্রতিযোগিতা হবে। দক্ষিণ এশিয়ার পাশাপাশি এশিয়া ও ইউরোপ থেকেও দল আনার পরিকল্পনা রয়েছে।’
বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবলের আয়োজন নিয়মিত করার লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। সাফ অঞ্চলে সাধারণত প্রতি বছর অথবা দুই বছর পরপর বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে শুধু আঞ্চলিক আসরে সীমাবদ্ধ না থেকে প্রতিবছর আন্তর্জাতিক পর্যায়ের একটি টুর্নামেন্ট আয়োজন করতে চায় সরকার।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন