সংবাদ
সংবাদ

অকার্যকর হয়ে উঠছে অ্যান্টিবায়োটিক, দেশে ‘মহামারি’র শঙ্কা

বাকী বিল্লাহ
বাকী বিল্লাহ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

অকার্যকর হয়ে উঠছে অ্যান্টিবায়োটিক, দেশে ‘মহামারি’র শঙ্কা
প্রতীকী ছবি।
  • আইসিইউতে ৯৫% জীবাণু প্রতিরোধী
  • কার্বাপেনেম প্রতিরোধ এক বছরে ২৮% থেকে ৩৬%
  • ক্যানসারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন হুমকির মুখে।
  • হাসপাতালেই সংক্রমণের হটস্পট

দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ উদ্বেগজনক হারে বাড়ছে। হাসপাতালে গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকগুলোর এক-তৃতীয়াংশের বেশি জীবাণুর বিরুদ্ধে কাজ করছে না। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগীদের শ্বাসনালির নমুনায় এই প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বিএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের ২০২৫-২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনার ভিত্তিতে এই তথ্য তৈরি করা হয়েছে। 

প্রতিবেদনের সময়কালে বিভাগটি ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করেছে, যা ২০২২ সালের ৩২ হাজার ৬৮৬ এবং ২০২৪-২৫ সালের ৪৬ হাজার ২৭৯টির চেয়ে বেশি। এর মধ্যে ১৩ হাজার ২৫২টি নমুনায় (২৬ দশমিক ১ শতাংশ) ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ১৭ হাজার ১৩৮টি প্রস্রাবের নমুনার মধ্যে ৩৭ দশমিক ৬ শতাংশে এবং ১৬ হাজার ৯০৪টি রক্তের নমুনার মধ্যে ৮ শতাংশে জীবাণু শনাক্ত হয়েছে।

শনাক্ত জীবাণুর প্রায় অর্ধেক (৪৮ দশমিক ৬ শতাংশ) এসেছে প্রস্রাব থেকে। এরপর রয়েছে ক্ষতের নমুনা (১৬ দশমিক ১ শতাংশ), রক্ত (১০ দশমিক ২ শতাংশ) ও কফ (৯ দশমিক ৭ শতাংশ)। প্রস্রাবে সবচেয়ে বেশি পাওয়া গেছে ই. কোলাই (৫০ দশমিক ৬ শতাংশ), আর রক্তে ক্লেবসিয়েলা (১৮ দশমিক ৬ শতাংশ)। ক্ষতে সিউডোমোনাস এবং কফে ক্লেবসিয়েলা-এ প্রাধান্য দেখা গেছে।

প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো কার্বাপেনেম গ্রুপের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া। ছয়টি প্রধান জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টি (৩৬ দশমিক ২ শতাংশ) প্রতিরোধী পাওয়া গেছে। আগের বছর এই হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ। এক বছরে ক্লেবসিয়েলা-এর কার্বাপেনেম প্রতিরোধ ২৭ দশমিক ৬ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে। আর ই. কোলাইয়ের মধ্যে ১৪ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশ। 

হাসপাতালে সংক্রমণ ছড়ানোর জন্য পরিচিত সিউডোমোনাসে ৫৭ দশমিক ৫ শতাংশ এবং এর ৫২ দশমিক ১ শতাংশ কার্বাপেনেম-প্রতিরোধী। আগের বছরের তুলনায় কিছুটা কমলেও এখনো অর্ধেকের বেশি। ২০২২-২৩ সালের তুলনায় কার্বাপেনেম প্রতিরোধী সিউডোমোনাসের সংখ্যা ২৭৬ থেকে বেড়ে ৯৩৭-এ দাঁড়িয়েছে।

রক্তের সংক্রমণে পরিস্থিতি আরও কঠিন। রক্ত থেকে পাওয়া ক্লেবসিয়েলার ৫৬ শতাংশ, অ্যাসিনেটোব্যাক্টারের ৬২ দশমিক ২ শতাংশ এবং ই. কোলাইয়ের ৩৩ দশমিক ৩ শতাংশ মারোপেনেমে সাড়া দিচ্ছে না। আইসিইউর রোগীদের শ্বাসনালি থেকে সংগৃহীত নমুনায় ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাক্টারের প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বিভাগ ও আইসিইউতে মারোপেনেমকে প্রথম সারির ওষুধ হিসেবে ব্যবহারের সঙ্গে এই চিত্র সামঞ্জস্যপূর্ণ।

সর্বশেষ ভরসা হিসেবে বিবেচিত কোলিস্টিন এখনো বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর। সব নমুনা মিলিয়ে ক্লেবসিয়েলার ০ দশমিক ৪ শতাংশ ও অ্যাসিনেটোব্যাক্টারের ০ দশমিক ৮ শতাংশ কোলিস্টিন-প্রতিরোধী। তবে রক্তের নমুনায় এই হার যথাক্রমে ৩ দশমিক ৬ ও ৩ দশমিক ১ শতাংশ, যা ভবিষ্যতের জন্য সতর্কসংকেত।

মূত্রনালির সংক্রমণের প্রধান জীবাণু ই. কোলাইয়ের ৮২ দশমিক ৮ শতাংশ অ্যামোক্সিসিলিনে, ৭৫ দশমিক ৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিনে, ৬২ দশমিক ২ শতাংশ সেফট্রিয়াক্সোনে এবং ৫২ দশমিক ৯ শতাংশ জেন্টামাইসিনে সাড়া দিচ্ছে না। মূত্রনালির সংক্রমণে বহুল ব্যবহৃত নাইট্রোফুরানটোইনের প্রতি প্রতিরোধ এক বছরে ৩৩ দশমিক ৩ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে। 

প্রস্রাবের ই. কোলাইয়ে মারোপেনেম প্রতিরোধও ১২ দশমিক ৫ থেকে বেড়ে ১৮ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। তবে পিপারাসিলিন-তাজোব্যাকটাম (প্রতিরোধ ৯ দশমিক ৪ শতাংশ), কোলিস্টিন ও টাইজেসাইক্লিন এখনো কার্যকর রয়েছে। ইতিবাচক দিক হলো, প্রস্রাবে ইএসবিএল উৎপাদনকারী ই. কোলাইয়ের হার ৩ দশমিক ১৬ থেকে কমে ২ দশমিক ৭ শতাংশ হয়েছে।

প্রতিবেদনে মূত্রনালির নমুনায় ভ্যানকোমাইসিন-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস (১২টি) ও এন্টেরোকক্কাস (১৩টি) শনাক্তের তথ্য দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্রাবে ১৩টি লাইনেজোলিড-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসও পাওয়া গেছে। মেথিসিলিন-রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস (এমআরএসএ) ধারাবাহিকভাবে বাড়ছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় এমআরএসএ-র হার ২০২২-২৩ সালের ৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ১৯ দশমিক ২ এবং চলতি প্রতিবেদনে ২৬ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।

রক্ত থেকে পাওয়া ১৪২টি টাইফয়েডের জীবাণুর (সালমোনেলা টাইফি) অর্ধেকই সিপ্রোফ্লক্সাসিন-প্রতিরোধী, যা আগের বছর ছিল ৪০ দশমিক ৩ শতাংশ। নালিডিক্সিক অ্যাসিডে প্রতিরোধ ৬৯ দশমিক ৭ শতাংশ। পাঁচটি জীবাণু টাইফয়েডের প্রধান ওষুধ সেফট্রিয়াক্সোনেও সাড়া দেয়নি, আগের বছর এই সংখ্যা ছিল চার। তবে কো-ট্রাইমোক্সাজল (১২ শতাংশ) ও ক্লোরামফেনিকলের (১৪ দশমিক ৯ শতাংশ) প্রতি প্রতিরোধ কম থাকায় এগুলো আবার কার্যকর বিকল্প হয়ে উঠেছে।

রক্তের ছত্রাক সংক্রমণের ক্ষেত্রেও নতুন প্রবণতা দেখা গেছে। ৬ হাজার ৫৯১টি নমুনার মধ্যে ৭৬টিতে ইস্ট পাওয়া গেছে। ক্যান্ডিডা অ্যালবিকানস ও ক্যান্ডিডা ট্রপিক্যালিসের (২২টি করে) পরেই রয়েছে ক্যান্ডিডা সিফেরি (১৮টি), যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। এই প্রজাতির ৭২ দশমিক ২ শতাংশ ফ্লুকোনাজল-প্রতিরোধী, যা আগের বছর ছিল ৪০ শতাংশ। তবে মাইকাফানজিন সব প্রজাতির বিরুদ্ধে কার্যকর ছিল।

কেন ‘নীরব মহামারি’: প্রতিবেদনের ভূমিকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে একটি ‘নীরব মহামারি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত প্রেসক্রিপশন, রোগীর চাপ, নিজে নিজে ওষুধ সেবন, অপর্যাপ্ত মাত্রায় ওষুধ গ্রহণ এবং রোগ নির্ণয় ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

হাসপাতালগুলো প্রতিরোধী জীবাণুর ‘হটস্পট’ এবং এক হাসপাতালের প্রতিরোধী সংক্রমণ রোগীর মাধ্যমে অল্প সময়ে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস, যক্ষ্মার মতো সাধারণ সংক্রমণের চিকিৎসা কঠিন, কখনো অসম্ভব হয়ে পড়েছে। এতে মৃত্যুহার বাড়ছে, হাসপাতালে থাকার সময় দীর্ঘ হচ্ছে এবং দামি ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধের প্রয়োজন হচ্ছে, যা পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় আর্থিক চাপ তৈরি করছে। ক্যান্সারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় অস্ত্রোপচার ও অঙ্গট চিকিৎসার সাফল্যও হুমকির মুখে।

প্রতিবেদনে সীমাবদ্ধতার কথাও স্বীকার করা হয়েছে। কার্যকর হাসপাতাল ও ল্যাবরেটরি তথ্যব্যবস্থা না থাকায় নমুনাগুলো বহির্বিভাগ, অন্তর্বিভাগ না জরুরি বিভাগের, তা আলাদা করা যায়নি। রোগীর আগের অ্যান্টিবায়োটিক সেবনের ইতিহাসও পাওয়া যায়নি। এর ফলে প্রতিরোধের হার প্রকৃত অবস্থার চেয়ে বেশি দেখাতে পারে। 

তবে এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট স্কিম, অভ্যন্তরীণ মাননিয়ন্ত্রণ ও মাসিক তথ্য পর্যবেক্ষণের মাধ্যমে তথ্যের মান নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

‘নীরব মহামারির’ পথে বাংলাদেশ

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে: এই অ্যান্টিবায়োগ্রাম তথ্যের ভিত্তিতে অ্যান্টিবায়োটিক নীতিমালা প্রণয়ন ও নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ; কমসূচক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং ল্যাবরেটরি ব্যবস্থা শক্তিশালী করা; মানুষ ও প্রাণিস্বাস্থ্যে দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা এবং জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন; ভ্যানকোমাইসিন, লাইনেজোলিড ও কোলিস্টিন-প্রতিরোধী সব জীবাণু মলিকুলার পরীক্ষায় নিশ্চিত করা; এবং ২০৩০ সালের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ নিয়ে গবেষণা জোরদার করা।

বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. আবু নাসের ইবনে সাত্তার, সহযোগী অধ্যাপক ডা. সানজিদা খন্দকারসহ বিভাগের সব শিক্ষক এবং এমবিবিএস ও এমডি রেসিডেন্ট চিকিৎসকরা প্রতিবেদনটি সমন্বয়, রচনা ও সংকলন করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এর তথ্য নীতিনির্ধারক, চিকিৎসক ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

অকার্যকর হয়ে উঠছে অ্যান্টিবায়োটিক, দেশে ‘মহামারি’র শঙ্কা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত