সংবাদ
সংবাদ

বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন


 প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন
ছবি : সংবাদ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে দুর্বৃত্তরা বাসাইল স মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যাংকের নৈশ প্রহরী দোতলায় অবস্থানরত শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দেন। এরপর ব্যবস্থাপকসহ অন্যরা দ্রুত বালি ও পানি ঢেলে আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে ব্যাংকের কলাপসেবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে। 

এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের শাখা অফিসের বারান্দায় দুর্বৃত্তদের আগুন দেওয়ার কারণে বারান্দার কিছু অংশের ক্ষতি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের বাসাইল উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে দুর্বৃত্তরা বাসাইল স মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ব্যাংকের নৈশ প্রহরী দোতলায় অবস্থানরত শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দেন। এরপর ব্যবস্থাপকসহ অন্যরা দ্রুত বালি ও পানি ঢেলে আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আগুনে ব্যাংকের কলাপসেবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে। 

এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের শাখা অফিসের বারান্দায় দুর্বৃত্তদের আগুন দেওয়ার কারণে বারান্দার কিছু অংশের ক্ষতি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত