সংবাদ
সংবাদ

রাজধানীতে আত্মগোপনকারীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

রাজধানীতে আত্মগোপনকারীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযান
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে রাজধানী ঢাকায় এসে আত্মগোপন করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য জানান। পুলিশ জানিয়েছে, এ ধরনের ব্যক্তিদের সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে ইতিমধ্যে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং খুব শিগগিরই সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে সহিংসতা চালিয়ে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া ব্যক্তিদের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এডিসি নিয়াজ মেহেদী বলেন, এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন তাদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে। রাজধানীকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নাশকতা প্রতিরোধে পুলিশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। পাশাপাশি অভিযানকালে ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রসঙ্গে এডিসি নিয়াজ মেহেদী বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারিও চলছে।

ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও উসকানি ঠেকানোর বিষয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যে কোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত। সাইবার স্পেসেও পুলিশের এই নজরদারি সার্বক্ষণিক অব্যাহত রয়েছে।

এদিকে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শীর্ষ নেতাদের গ্রেফতারের পর আত্মগোপনে থাকা অন্যদের ধরতেও তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রাজধানীতে আত্মগোপনকারীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযান

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত