সংবাদ

চার অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ এএম

চার অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

দুপুরের মধ্যে দেশের চারটি অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

একইসাথে এ সময় স্বাভাবিকের সময়ের চেয়ে কয়েকগুণ জোরে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা আছে। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে জানানো হয়েছে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

চার অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

দুপুরের মধ্যে দেশের চারটি অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

একইসাথে এ সময় স্বাভাবিকের সময়ের চেয়ে কয়েকগুণ জোরে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা আছে। এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে জানানো হয়েছে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত