দেশের তিন জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
আজ রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক সতর্ক বার্তায় বলা হয়, আজ সন্ধ্যার মধ্যে দেশের তিন জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জেলাগুলো হলো:নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার।
সতর্ক বার্তায় বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝোড়ো আবহাওয়ার আশঙ্কার কারণে এই তিন জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
নদীবন্দরগুলোতে চলাচলরত নৌযানগুলোকে সাবধানে ও সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন