ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে যশোরের বেনাপোলে এক যুবককে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি (২৭)। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় থেকে গড়ে ওঠা এই প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর সোহাগ হোসেন (৩৪) বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখানে থাকা অবস্থায় টিকটকের মাধ্যমে নূর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে সেই পরিচয় গভীর ভালোবাসায় রূপ নেয়।
সম্পর্ককে স্থায়ী রূপ দিতে সোহাগকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নেন নূর হায়াতি। সেই সূত্রেই সম্প্রতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন তিনি। পরে শার্শার ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এই বিয়েতে নবদম্পতিকে শুভেচ্ছা জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদেশি কনেকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন ও উৎসুক এলাকাবাসী। এতে বাড়িতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
কনে নূর হায়াতি বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। আমি এতে খুব খুশি। এখানকার মানুষ খুব ভালো। অনেক মানুষ আমাদের দেখতে এসেছে, এতে আমার পরিবারও খুশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
টিকটকের ভার্চুয়াল পরিচয় থেকে দুই দেশের দুই মানুষের এই বিয়েকে ঘিরে এলাকায় বেশ কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। স্বজন ও এলাকাবাসী নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন