সংবাদ
সংবাদ

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করে আইন পাস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করে আইন পাস
ছবি : সংগৃহীত

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করে চূড়ান্ত আইন পাস করা হয়েছে।

গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিতর্কিত এই শিক্ষা সংস্কার বিলটি অনুমোদিত হয়। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে, আর চারজন সংসদ সদস্য ভোটদান থেকে বিরত থাকেন। এর আগে গত ২০ নভেম্বর দেশটির উচ্চকক্ষ সিনেটে বিলটি অনুমোদন দেওয়া হয়েছিল।

নতুন এই আইন কার্যকর হওয়ার ফলে ইতালির মুসলিম ছাত্রীরা শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখ ঢাকা পোশাক পরিধান করতে পারবেন না। পাশাপাশি প্রথম বর্ষের ক্লাসে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর হার ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। তবে যেসব বিদেশি শিক্ষার্থী ইতোমধ্যে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে না। এ ছাড়া বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর বিষয়টিও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের নিয়মাবলিও এতে যুক্ত রয়েছে।

পার্লামেন্টে চূড়ান্ত ভোটের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং অধিবেশন কক্ষে ‘স্কুলে কেউ বিদেশি নয়’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার শিক্ষা খাতের মূল সমস্যা সমাধান না করে বৈষম্যমূলক আইন প্রণয়ন করছে।

ফাইভ স্টার মুভমেন্টের সংসদ সদস্য আন্তোনিও কাসো বলেন, শ্রেণিকক্ষে কতজন বিদেশি শিশু রয়েছে, সেটি সমস্যা নয়। বরং সবার শিক্ষার অধিকার নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক ও উপকরণ দেওয়াটাই মূল বিষয়।

তিনি আরও বলেন, স্কুল ভবনের নিরাপত্তা বা শিক্ষকদের কম বেতনের মতো জরুরি সমস্যা সমাধানে এই আইনে কিছুই নেই। এটি কেবল বৈষম্য ও বর্ণবাদকে উসকে দেবে।

ডেমোক্রেটিক পার্টির শিক্ষা বিষয়ক প্রধান ইরেনে মানজি এই আইনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৩০ শতাংশের সীমা ছাড়িয়ে গেলে শিক্ষার্থীদের এক স্কুল থেকে অন্য স্কুলে সরিয়ে নেওয়া হবে। তাদের জীবন ও পরিবেশের কথা না ভেবে পার্সেলের মতো স্থানান্তর করা হবে। এটি একটি দূরদর্শিতাহীন আইন।

বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখেও আইনটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ইতালির ক্ষমতাসীন জোট। এক বিবৃতিতে দেশটির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা বলেন, আজকের এই ভোট সরকারের সংস্কারমূলক কাজের প্রতি জোটের ঐক্যের একটি বড় প্রমাণ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করে আইন পাস

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত