সংবাদ
সংবাদ

টাঙ্গাইলে মাদকসেবী ২ লাখের বেশি, নিয়ন্ত্রক মাত্র ১৯

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

টাঙ্গাইলে মাদকসেবী ২ লাখের বেশি, নিয়ন্ত্রক মাত্র ১৯
প্রতীকী ছবি।

  • ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার
  • বালুর ট্রাক, কাভার্ড ভ্যান, মুরগিরবাচ্চা বহনকারীই বাহন
  • পাচারের নিরাপদ রুট- গারোবাজার, দেওপাড়া, সাগরদীঘি, গোবিন্দাসী, এলেঙ্গা

টাঙ্গাইলের ১২টি উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে মাদক। জেলার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের অলিগলি ও ফাঁকা জায়গায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ও সিসার মতো মরণঘাতী নেশাদ্রব্য। খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবেই জেলায় মাদকসেবীর সংখ্যা দুই লক্ষাধিক, যদিও স্থানীয়দের মতে প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ বেশি। মাদকাসক্ত সন্তানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অভিভাবকেরা বাধ্য হচ্ছেন তাদের সংশোধনাগারে কিংবা নিরাপত্তা হেফাজতে কারাগারে পাঠাতে।

প্রায় ৪০ লাখ বাসিন্দার বিশালাকার টাঙ্গাইল জেলায় মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন মাত্র ১৯ জন কর্মকর্তা-কর্মচারী। জেলায় অনুমোদিত মাদক বিক্রয়কেন্দ্র মাত্র ৫টি হলেও বাস্তবে পুরো জেলাই এখন মাদকের খোলা বাজারে পরিণত হয়েছে। এই মরণনেশা সেবন ও বিকিকিনিতে জড়িয়ে পড়েছেন উঠতি বয়সী কিশোর-কিশোরী, তরুণ, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, পরিবহন চালক-হেলপার, এমনকি স্কুল-মাদরাসার শিক্ষক ও নারীরাও।

মাদকের ভয়াবহতা নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত অক্টোবর মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যাপক আলোচনা হয়। ওই সভায় কয়েকজন সদস্য দাবি করেন, জেলায় মাদকাসক্তের হার ২০ শতাংশের বেশি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল জানান, টাঙ্গাইলে মাদকাসক্তের হার ৫ শতাংশের ওপরে, যে হিসাবে জেলায় মাদকসেবীর সংখ্যা দুই লক্ষাধিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তৎপরতা সত্ত্বেও থামছে না মাদকের কারবার।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, কারবারিরা মাদক পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। বালুর ট্রাক, কাভার্ড ভ্যান, এমনকি মুরগির বাচ্চা বহনকারী গাড়িতে বিশেষ চোরাগোপ্তা পকেট তৈরি করে মাদক পাচার করা হচ্ছে। অন্যদিকে, খুচরা বিক্রেতারা ধরাছোঁয়ার বাইরে থাকতে সুনির্দিষ্ট কোনো স্থান বা সময় বেছে নেয় না। তারা নির্জন স্থান ও ফাঁকা সড়কে চলমান অবস্থায় এবং বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে দ্রুততম সময়ে লেনদেন সেরে সটকে পড়ে।

অনুসন্ধানে দেখা গেছে, জেলার প্রতিটি উপজেলায় গড়ে ২০ থেকে ২৫টি স্পটে নিয়মিত মাদক বেচাকেনা হয়, যেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আনাগোনাই সবচেয়ে বেশি। তার মধ্যে জেলা শহরের করটিয়া, মহেষখোলা, বিশ্বাসবেতকা, পদ্মপুকুরপাড়, নজরুল সেনা স্কুলের আশপাশ ও থানাপাড়াসহ সদর উপজেলার বহু স্থানে মাদক বিক্রি হয়।

মধুপুর উপজেলার চাড়ালজানি, শহীদ মিনার চত্বর, দেবের পুকুরপাড়, শেওড়াতলা, পুন্ডুরা, আদালতপাড়া, টুনিয়াবাড়ী, সিঅ্যান্ডবি মোড়, টেংরি টেকনিক্যাল কলেজের কাছে, ক্বারী বাসস্ট্যান্ড, গোরস্থানপাড়া, জলছত্র, হলদিয়া স্কুল এলাকা ও মাস্টারপাড়াসহ অন্তত অর্ধশত স্থানে মাদক কেনাবেচা চলে। ঘাটাইল উপজেলার গারোবাজার, সাগরদীঘি, ফুলমালির চালা, দেওপাড়া, মাইধারচালা, সিদ্দিখালী বাজার ও মাকরাইসহ অন্তত ৩০টি পয়েন্টে মাদক পাওয়া যায়।

গোপালপুর উপজেলার নন্দনপুর, পুরাতন তেলের পাম্প, সুন্দর পশ্চিমপাড়া, শিমলাবাজার রোড, ডাকবাংলো রোড, আভুঙ্গী, কোনাবাড়ী, ভূয়ারচক, মৃদ্ধাবাড়ী, সূতি, পাগলা বাজার, মধুপুর ভট্ট ও ঝাওয়াইল সান্দারপট্টিসহ অন্তত ২০টি পয়েন্ট মাদকের আখড়ায় পরিণত হয়েছে।

ধনবাড়ী উপজেলার কালীপুর, কেরামজানি বাজার, মুশুদ্দি শয়া, জাগিরাচালা, গরমবাজার, ধোপাখালি ও ভাইঘাটসহ অন্তত ১৫টি পয়েন্টে নিয়মিত মাদক বেচাকেনা হয়। কালিহাতী উপজেলা সদর, হামিদপুর, বল্লা, কোকডহরা, চারান, এলেঙ্গা সহ প্রায় ৩০টি স্পটে মাদকের অবাধ কারবার চলছে। একই অবস্থা অন্য উপজেলাগুলোতেও। মাদকের এই ছোবলে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার, থমকে যাচ্ছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ।

সরেজমিনে জানা যায়, মধুপুরের নরসুন্দর এস চন্দ্র দাসের (ছদ্মনাম) স্বপ্ন ছিল সন্তানদের উচ্চশিক্ষিত করার। কিন্তু এলাকায় মাদকের ভয়াবহ বিস্তারের আতঙ্কে তিনি ছেলের পড়াশোনা বন্ধ করে নিজ পেশায় যুক্ত করতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে, চাকরিজীবী আলী হোসেন সন্তানকে মাদকের অন্ধকার জগৎ থেকে ফেরাতে ব্যর্থ হয়ে এবং নেশার টাকার চাহিদা মেটাতে গিয়ে শেষ পর্যন্ত শহরের ভিটেমাটিই বিক্রি করে দিয়েছেন। সন্তানের অত্যাচার সইতে না পেরে টাঙ্গাইল শহরের বটতলার টাইলস মিস্ত্রি সাদ্দাম হোসেনকে তাঁর পরিবারের সদস্যরা প্রশাসনের সহায়তায় কারাগারে পাঠিয়েছেন। এমন ঘটনা এখন অহরহ ঘটছে; এমনকি মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা খুন হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে জেলার একাধিক স্থানে।

শিক্ষার্থীদের এই অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাম গোপন করে ৩-৪জন স্কুল শিক্ষক বলেন, ‘বর্তমানে স্কুল-কলেজের যেসব শিক্ষার্থী উদ্ভট স্টাইলে চুল কাটে ও চলাফেরা করে, তাদের একটি বড় অংশই বিপথগামী এবং কোনো না কোনোভাবে মাদক বা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন জানান, টাঙ্গাইলে তরুণ, যুবক ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি মাদকাসক্ত হয়ে পড়ছে। শহরের অটোচালকদের অধিকাংশই এখন মাদকসেবী, এমনকি এদের অনেকেই মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত।

মাদক নিয়ন্ত্রণে নিজেদের তৎপরতার কথা জানিয়ে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল বলেন, ‘গত ৯ মাসে টাঙ্গাইলে এক হাজারের বেশি অভিযান পরিচালনা করে ৫৪৮টি মামলা করা হয়েছে। এসব অভিযানে মাদকসহ ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আমাদের সচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ জানান, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। সামাজিক প্রতিরোধ না থাকায় মাদক গ্যাং ও কিশোর গ্যাং অপকর্মের সুযোগ পাচ্ছে। মাদকের সঙ্গে যারা যুক্ত, তাদের কোনো কমিটিতে না রাখার জন্য উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ধ্যার পর আড্ডা বন্ধ করতে বলা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মাদক কেবল নেশাগ্রস্ত ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না বরং পুরো পরিবার ও সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং সামাজিক ঐক্য গড়ে তুলে এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে।  

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে মাদকসেবী ২ লাখের বেশি, নিয়ন্ত্রক মাত্র ১৯

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত