কুষ্টিয়ার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান, নাশকতা, মানবপাচার ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৪৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে জনবল ও টহল তৎপরতা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। সীমান্তে সার্চলাইট ও এলইডি লাইট স্থাপনের মাধ্যমে পর্যবেক্ষণ, নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানায়, শুধু নিরাপত্তা তৎপরতা নয়, সীমান্তে অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় স্থানীয়দের সম্পৃক্ত করে রাতে পাহারা ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি জনসচেতনতামূলক সভা আয়োজন করে স্থানীয়দের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সতর্ক করা হচ্ছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আমরা যে কোন অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। আমাদের এই জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আমরা সীমান্তে আলোকিত করার জন্য পর্যাপ্ত পরিমাণে এলইডি লাইট, রাতের বেলা দূরে দেখার জন্য সার্চলাইট ব্যবহার করছি। ড্রোন দিয়ে নজরদারি করছি।
তিনি আরও বলেন, আমাদের সদস্য আগের চাইতে অনেক গুন বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করে সন্ধ্যার পর থেকে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তায় জনগণও আমাদের সাথে এসে সীমান্তে পাহারায় নিয়োজিত আছেন। এছাড়া আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, আমরা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শহরের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসে আছি এবং নিয়মিত তল্লাশি করছি।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন