বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এখন রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত। শিক্ষার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নিয়েছে। নতুন বিদ্যালয় ভবন নির্মাণ, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও হাত ধোয়ার ব্যবস্থা, শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, বেতন গ্রেডের উন্নয়ন, শতভাগ উপবৃত্তি প্রদান এবং দেশের বিভিন্ন উপজেলায় দুপুরের খাবারের ব্যবস্থা চালুসহ নানা উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
তবে একটি প্রশ্ন থেকেই যায়—এত উদ্যোগের পরও আমরা কি প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন করতে পেরেছি?
বিভিন্ন সমীক্ষা, মূল্যায়ন ও শিক্ষার্থীদের শিখনফল বিশ্লেষণ করলে দেখা যায়, প্রত্যাশিত সাফল্য অর্জনে আমরা এখনো অনেকটা পিছিয়ে। প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি হিসেবে এই বাস্তবতা আমাদের ভাবায়। আত্মসমালোচনারও সুযোগ তৈরি করে। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে, এই পরিস্থিতির অন্যতম বড় কারণ অভিভাবকদের পর্যাপ্ত সম্পৃক্ততার অভাব।
বিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন, মা সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করেন। বিভিন্ন দিবসেও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। কিন্তু এসব কার্যক্রম সাধারণত মাসে এক বা দুইবারের বেশি হয় না। বাস্তবে দেখা যায়, অধিকাংশ অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে এসে সন্তানের পড়াশোনার খোঁজ নেন না। অনেকেই গৃহস্থালির কাজকে সন্তানের শিক্ষার চেয়ে বেশি জরুরি মনে করেন। ফলে বিদ্যালয় ও পরিবারের মধ্যে প্রয়োজনীয় নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে না।
গ্রামের অনেক পরিবারে দেখা যায়, গৃহপালিত পশুপাখির যত্নে যে নিয়মিততা ও আন্তরিকতা থাকে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে তার অভাব রয়েছে। বিদ্যালয়ে সন্তান কী শিখছে, কোন বিষয়ে পিছিয়ে পড়ছে, বাড়িতে নিয়মিত পড়াশোনা করছে কি না কিংবা বাড়ির কাজ শেষ করছে কি না—এসব বিষয়ে অনেক অভিভাবকই যথেষ্ট খোঁজ রাখেন না।
অথচ একটি শিশু দিনের বড় একটি অংশ বিদ্যালয়ে কাটালেও বাকি সময় থাকে পরিবারের সঙ্গে। সেই সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে শুধু বিদ্যালয়ের প্রচেষ্টায় শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা কঠিন।
তাই অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
অবশ্য এ ক্ষেত্রে বাস্তবতার কথাও বিবেচনায় রাখতে হবে। আমাদের দেশের অনেক অভিভাবক, বিশেষ করে মায়েরা, সংসারের পাশাপাশি জীবিকার কাজেও যুক্ত। পরিবারের অর্থনৈতিক প্রয়োজনে তাদের প্রতিটি কর্মঘণ্টা গুরুত্বপূর্ণ। ফলে নিয়মিত বিদ্যালয়ে সময় দেওয়া তাঁদের জন্য সব সময় সহজ নয়।
এই বাস্তবতা বিবেচনায় রেখে আমার একটি ব্যক্তিগত প্রস্তাব হলো, সপ্তাহে অন্তত এক দিন মায়েদের বিদ্যালয়ে উপস্থিত থাকার ব্যবস্থা করা যেতে পারে। ওই দিন তাঁদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকলে অংশগ্রহণ সহজ হতে পারে। পাশাপাশি নির্দিষ্ট কিছু দায়িত্ব পালনের শর্তে অভিভাবকদের স্বল্প পরিমাণ সম্মানী বা প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
তবে এই প্রণোদনা হবে সন্তানের পড়াশোনায় দায়িত্বশীল ভূমিকা পালনের ভিত্তিতে। যেমন—
সন্তান বাড়িতে নিয়মিত পড়াশোনা করছে কি না, তা পর্যবেক্ষণ করা। শিক্ষকের দেওয়া বাড়ির কাজ সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত করা। বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সঙ্গে আছে কি না, তা দেখা। সন্তানকে নির্ধারিত পোশাকে ও সময়মতো বিদ্যালয়ে পাঠানো। সন্তানের সঙ্গে প্রতিদিন কিছু সময় পড়াশোনা ও বিদ্যালয়ের বিষয় নিয়ে আলোচনা করা।
একজন সচেতন অভিভাবক ও একজন আন্তরিক শিক্ষকের সমন্বয়ই একটি শিশুর শিক্ষাজীবনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। এই দুই পক্ষ একই লক্ষ্য নিয়ে কাজ করলে শিক্ষার্থীর শেখার আগ্রহ, উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষার মান—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে।
এই ভাবনাগুলো কোনো গবেষণাগারের তত্ত্ব নয়; এগুলো আমার কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার ফসল। বিভিন্ন এলাকায় অভিভাবকদের সঙ্গে দীর্ঘদিনের কথোপকথন, তাঁদের পারিবারিক বাস্তবতা এবং সন্তান ও বিদ্যালয় সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করে আমার এই উপলব্ধি হয়েছে যে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিকল্প নেই।
নীতিনির্ধারক ও শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। কারণ একটি শিশুর শিক্ষা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়; এটি পরিবার, বিদ্যালয় ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। এই তিন পক্ষ নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলেই প্রাথমিক শিক্ষায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।
(লেখকের নিজস্ব মত)
[লেখক: উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, জৈন্তাপুর, সিলেট]

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন