সংবাদ
সংবাদ

সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে আগুন


প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:১২ এএম

সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমানের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাড়িটি। খবর পেয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজ রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার বাহির কামতা গ্রামে মতিউর রহমানের টিনশেডের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মতিউর রহমানের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই সময় মতিউর রহমানের বাবা আব্দুল জলিল জেগে ছিলেন। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। সবার সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় শোয়ার ঘরে রাখা ধানে আগুন লাগলেও তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


সাটুরিয়ায় বিএনপি নেতার বাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানকোড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. মতিউর রহমানের বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাড়িটি। খবর পেয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজ রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার বাহির কামতা গ্রামে মতিউর রহমানের টিনশেডের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মতিউর রহমানের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই সময় মতিউর রহমানের বাবা আব্দুল জলিল জেগে ছিলেন। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। সবার সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় শোয়ার ঘরে রাখা ধানে আগুন লাগলেও তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত