শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হন।
একজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ। নিহত কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। কর্মসূচি প্রতিহত করতে গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলে; কেউ কেউ ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরণের দাবি করেছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
অবরোধ চলাকালে ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবু ও ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। ওই সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ অবস্থান করছিলেন; পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান। সংঘর্ষের সময় গুলিতে ইব্রাহিম সিপাহী নিহত হন বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
এ ছাড়া নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় আগুন দেওয়া হলে আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।
ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে নাওডোবা এলাকায় যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জাজিরা থানার পুলিশ জানায়, সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয় এবং পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করতে পেরেছি। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন