সংবাদ
সংবাদ

‘আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীদের কোনো ছাড় নয়’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

‘আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীদের কোনো ছাড় নয়’
ছবি : সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে এবার প্রার্থীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রবিবার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রথম দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের শেষে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো প্রার্থী নিজের সমর্থকদের দিয়ে আচরণবিধি পরিপন্থি কাজ করালেও ওই প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রয়োজনে সর্বোচ্চ ভোট পেয়েও যাতে তিনি নির্বাচিত হতে না পারেন, সেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের সহযোগীরাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হবেন। কোনো প্রার্থী সমর্থকদের নিয়ে নির্বাচনি সুবিধা নিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন বিলম্ব না করে ব্যবস্থা নেবে। প্রার্থী যত বড় নেতা বা জনপ্রিয়ই হোন, এক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হবে না।

নির্বাচনের সময় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশনের পরিকল্পনার কথা তুলে ধরেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচনের সময় ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। কোথায় কী ঘটনা ঘটছে, তা পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষও থাকবে।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, ভোটকেন্দ্র ঠিক রাখতে পারলে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ থাকবে না। এবার ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় আনসার সদস্যও মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তা এবং শত শত মানুষের সামনে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফলের কপি সরবরাহ ও প্রদর্শন করা হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো আপস করবে না।

আগামী নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশনের সদিচ্ছার কোনো ঘাটতি থাকবে না।

তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচন কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। ফলে আগের নির্বাচনের মান বজায় রাখা যাবে কি না, এমন প্রশ্ন রয়েছে। তবে রাজনৈতিক নেতাদের সহযোগিতা পেলে তা সম্ভব।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একক প্রচেষ্টায় ভালো নির্বাচন করতে পারবে না। এক্ষেত্রে ভোটার, রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক নেতারা নিজ নিজ এলাকার মানুষকে নির্বাচনি অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানালে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

এছাড়া পোস্টার-ব্যানারে ছেয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সংবিধান ও আইন সংশোধনের দায়িত্ব রাজনৈতিক নেতাদের। নির্বাচন কমিশন এ বিষয়ে পরামর্শ ও সুপারিশ করতে পারে। তবে তফসিল ঘোষণার পর থেকে গেজেট প্রকাশের মধ্যবর্তী সময়ে কমিশন আইনের আওতায় যে ব্যবস্থা নেওয়ার সুযোগ পায়, সেটিই প্রয়োগ করতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

‘আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীদের কোনো ছাড় নয়’

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত