সংবাদ
সংবাদ

ভারত-নিউজিল্যান্ড টেস্টে বাউন্সার ও স্লেজিংয়ের উত্তাপ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

ভারত-নিউজিল্যান্ড টেস্টে বাউন্সার ও স্লেজিংয়ের উত্তাপ

ক্রাইস্টচার্চ টেস্টে ভারতীয় ব্যাটারদের বিপক্ষে আগ্রাসী বোলিংয়ের সঙ্গে স্লেজিংয়েও সরব ছিলেন কাইল জেমিসন। তৃতীয় দিনে আকাশ দীপকে লক্ষ্য করে একের পর এক বাউন্সার ছোড়েন নিউজিল্যান্ডের এই পেসার। পরে তাঁর দাবি, পাল্টা জবাব দিচ্ছেন তাঁরা, কারণ এই কথার লড়াই শুরু করেছে ভারত।

দিনের খেলা শুরু হয়েছিল ভারতের ৭ উইকেটে ১১৬ রান নিয়ে। ফলো অন এড়ানোর লড়াইয়ে ধ্রুব জুরেলের সঙ্গে ব্যাট করতে নামেন ৯ নম্বরে থাকা আকাশ দীপ। তাঁকে চাপে ফেলতে পাঁজর ও মাথা লক্ষ্য করে বাউন্সার ছুড়তে থাকেন জেমিসন। বোলিংয়ের পাশাপাশি কথার আক্রমণও চালান তিনি।

ইনিংসের ৫৩তম ওভারে জেমিসনের একটি বাউন্সার আকাশের হেলমেটে আঘাত করে। একই ওভারে আরেকটি বলও তাঁর হেলমেটে লাগে। কনকাশনের আশঙ্কায় পরীক্ষা-নিরীক্ষার পর ইনিংস শেষে লক্ষণ দেখা দেওয়ায় ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে যান আকাশ। তাঁর বদলি হিসেবে দলে আসেন প্রসিধ কৃষ্ণা।

আকাশকে লক্ষ্য করে জেমিসনের এমন আক্রমণাত্মক বোলিং নিয়ে প্রশ্ন করা হলে মাঠেই নিজের অবস্থান জানান তিনি। নিউজিল্যান্ডের পেসারের বক্তব্য, ভারতই আগে এমন আচরণ করেছে। তাই প্রতিপক্ষের ব্যাটারদের প্রতি বাড়তি ছাড় দেখানোর প্রয়োজন দেখছেন না তিনি।

জেমিসন বলেন, ‘কী? সে-ই তো আমাদের দিয়েছিল, কেন আমি তার জন্য দয়া দেখাব? কেন? সে দিয়েছিল, আমরা ফিরিয়ে দেব। আমরা তো এটা শুরু করিনি, কিন্তু আমরা শেষ করবই।’

এর আগে ওয়ানডে সিরিজেও দুই দলের মধ্যে স্লেজিংয়ের ঘটনা ঘটেছিল। সে সময় নিউজিল্যান্ডের ব্যাটারদের উদ্দেশে মন্তব্য করেছিলেন ভারতের গুরুনূর ব্রার। ক্রাইস্টচার্চ টেস্টেও টম ব্লান্ডেলকে লক্ষ্য করে কথা বলেন তিনি। আকাশ দীপকে বাউন্সারে চাপে ফেলে সেই ঘটনারই জবাব দিয়েছেন বলে ইঙ্গিত দেন জেমিসন।

এদিকে ভারত প্রথম ইনিংসে ২৪৬ রান করে ফলো অন এড়ায়। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৫৬ রানের তুলনায় তারা পিছিয়ে থাকে ১১০ রানে। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৪৬ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান তোলে স্বাগতিকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ভারত-নিউজিল্যান্ড টেস্টে বাউন্সার ও স্লেজিংয়ের উত্তাপ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত