মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট তৈরির কাজ এগিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) রোবটটির প্রাথমিক সংস্করণ উন্মোচনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে স্যামসাংয়ের পরিচালনা পর্ষদের সামনে রোবটটির প্রোটোটাইপ প্রদর্শন করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি স্যামসাং।
ওই ব্যক্তির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সিউলে প্রতিষ্ঠানটির রোবোটিকস গবেষণাকেন্দ্রে রোবটটির কার্যক্ষমতা তুলে ধরা হয়। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন স্যামসাংয়ের কো-সিইও টিএম রোহ। রোবটটির শরীরের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ এবং হাত দিয়ে বস্তু তোলা ও নাড়াচাড়া করার সক্ষমতা দেখানো হয়।
হিউম্যানয়েড রোবটের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মানুষের হাতের মতো নিখুঁতভাবে কোনো বস্তু ধরা ও নিয়ন্ত্রণ করা। বিশেষ করে কারখানার উৎপাদন লাইনে কাজ করতে হলে রোবটকে নির্ভুলভাবে বস্তু ধরতে, ঘোরাতে এবং নির্দিষ্ট স্থানে সরিয়ে নিতে হয়। এ ধরনের দক্ষতা অর্জনেই গুরুত্ব দিচ্ছে স্যামসাং।
প্রতিষ্ঠানটির রোবোটিকস বিভাগের গবেষণাগারের প্রধান ক্রিস হাউজার গত সেপ্টেম্বরে এ বিষয়ে সতর্ক করে বলেছিলেন, কারখানায় রোবট ব্যবহারের ক্ষেত্রে ৯৯ শতাংশ সাফল্যের হারও যথেষ্ট নয়। উৎপাদন লাইনে নির্ভরযোগ্যভাবে কাজ করতে হলে সাফল্যের হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ হওয়া প্রয়োজন। তাঁর মতে, সামান্য ভুলও উৎপাদনপ্রক্রিয়ায় বড় সমস্যা তৈরি করতে পারে।
রোবোটিকস খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গত জুলাইয়ে ‘রোবোটিকস এক্সপেরিয়েন্স’ বা আরএক্স ইউনিট গঠন করে স্যামসাং। কো-সিইও টিএম রোহের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বিভাগ রোবটের গবেষণা, উন্নয়ন, দীর্ঘমেয়াদি কৌশল ও বাণিজ্যিক উৎপাদনের বিষয়গুলো দেখভাল করছে।
শিল্পকারখানার পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনেও রোবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ঘরের কাজ করা এবং বয়স্ক ব্যক্তিদের সহায়তা করতে পারে এমন রোবট তৈরির লক্ষ্যও নির্ধারণ করেছে স্যামসাং।
গত মার্চে প্রতিষ্ঠানটি জানায়, ২০৩০ সালের মধ্যে তাদের কারখানাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উৎপাদনকেন্দ্রে রূপান্তর করা হবে। এ প্রক্রিয়ায় হিউম্যানয়েড রোবটও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার গুমি শহরে হিউম্যানয়েড রোবট তৈরির জন্য উৎপাদন লাইন স্থাপনের বিষয়টিও বিবেচনা করছে স্যামসাং। শহরটিতে প্রতিষ্ঠানটির স্মার্টফোন কারখানা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও জাপানেও রোবোটিকস গবেষণা কার্যক্রম চালাচ্ছে তারা।
হিউম্যানয়েড রোবট তৈরির দৌড়ে স্যামসাংয়ের পাশাপাশি কাজ করছে চীনের ইউনিট্রি, যুক্তরাষ্ট্রের টেসলা এবং দক্ষিণ কোরিয়ার হুন্দাইয়ের সহযোগী প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিকস।
এ খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার রোবট নির্মাতা প্রতিষ্ঠান রেইনবো রোবোটিকসের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয় স্যামসাং। রোবোটিকস প্রযুক্তির উন্নয়ন ও বাণিজ্যিক ব্যবহার এগিয়ে নিতে প্রয়োজন অনুযায়ী নতুন বিনিয়োগ ও অধিগ্রহণের বিষয়টিও বিবেচনায় রাখছে প্রতিষ্ঠানটি।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন