সংবাদ
সংবাদ

থার্ড টার্মিনাল পরিচালনায় কাল জাপানি চুক্তি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

থার্ড টার্মিনাল পরিচালনায় কাল জাপানি চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) কনসেশন চুক্তি সই হতে যাচ্ছে।

রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর তড়িঘড়ি করে টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হলেও ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি আর চালু করা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (৩০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি সই হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে (২০২৮ সালের ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেবিচক জানায়, চুক্তি সইয়ের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে এবং শতভাগ আন্তর্জাতিক ফ্লাইট স্থানান্তরের দিন থেকে ১৫ বছরের মেয়াদ কার্যকর হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে ২৫ শতাংশ এবং ১৪ মাসের মধ্যে শতভাগ আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরিত হবে।

জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল পার্কিং ও নতুন কার্গো টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। তবে রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল ও নিরাপত্তা তল্লাশি বেবিচকের অধীনে এবং ইমিগ্রেশন ও কাস্টমস সরকারের নিয়ন্ত্রণে থাকবে।

রাজস্ব বণ্টন অনুযায়ী, শুরুতে মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ এবং পূর্ণ সক্ষমতা অর্জনের পর ২৭ শতাংশ বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হবে।

সেবার মান নিশ্চিত করতে উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ এবং সর্বোচ্চ ৪৭ দশমিক ৫ মিনিটের মধ্যে শেষ ব্যাগ সরবরাহের শর্ত রাখা হয়েছে। চেক-ইন কাউন্টারে বিজনেস ক্লাসে সর্বোচ্চ ১০ মিনিট ও ইকোনমি ক্লাসে ৩০ মিনিটের মধ্যে সেবা দিতে হবে।

সেবার মান ও প্রযুক্তি সচল রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার থেকে ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রী এবং নতুন কার্গো টার্মিনালে বছরে ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন পণ্য পরিবহনের সক্ষমতা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

থার্ড টার্মিনাল পরিচালনায় কাল জাপানি চুক্তি

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত