সংবাদ

সংসদে অভিযোগ জামায়াত এমপি সালাহ উদ্দিনের

১৮ লাখ টাকার ক্যামেরা কেনা হয়েছে ৫৮ লাখ টাকায়

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

১৮ লাখ টাকার ক্যামেরা কেনা হয়েছে ৫৮ লাখ টাকায়

দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীরা ‘হায় হায়’ করছে বলে সংসদে জানিয়েছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা সালাহ উদ্দিন আইউবী।

র‌বিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদে লোডশেডিংয়ের দুর্ভোগ তুলে ধরে এমপি সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “গাজীপুরের কাপাসিয়ায় ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে সেখানে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে সেচব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা আজ হায় হায় করছে। 

তিনি বলেন, “বিদ্যুৎ না থাকার কারণে চারদিকে যে সংকট চলছে এটা থেকে উত্তরণে আশু ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবে।”

এসব সমস্যা দ্রুত নিরসনে জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি।

সংসদে বিভিন্ন দ্রব্যাদি ক্রয়ে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সংসদে অভিযোগ তোলেন বিরোধী দলীয় এমপি সালাহ উদ্দিন আইউবী।

বিষয়টি আজকেই (১৯ এপ্রিল) তার নজরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংসদের জন্য ‘১৮ লাখ টাকা মূল্যের ক্যামেরা ক্রয় করা হয়েছে ৫৮ লাখ টাকায়’।

তিনি আরও বলেন, “যে দ্রব্যাদি ৪ হাজার টাকায় কেনার কথা সেটা কেনা হয়েছে ২১ হাজার টাকায়।”

এ ধরণের দূর্নীতি অতীতেও বাংলাদেশে হয়েছে দাবি করে এই এমপি সংসদে বলেন, “এ ধরণের দূর্নীতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি প্রত্যাশা করছি।”

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

১৮ লাখ টাকার ক্যামেরা কেনা হয়েছে ৫৮ লাখ টাকায়

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীরা ‘হায় হায়’ করছে বলে সংসদে জানিয়েছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা সালাহ উদ্দিন আইউবী।

র‌বিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় তিনি এ কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদে লোডশেডিংয়ের দুর্ভোগ তুলে ধরে এমপি সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “গাজীপুরের কাপাসিয়ায় ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে সেখানে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে সেচব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা আজ হায় হায় করছে। 

তিনি বলেন, “বিদ্যুৎ না থাকার কারণে চারদিকে যে সংকট চলছে এটা থেকে উত্তরণে আশু ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবে।”

এসব সমস্যা দ্রুত নিরসনে জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীর প্রতি অনুরোধ করেন তিনি।

সংসদে বিভিন্ন দ্রব্যাদি ক্রয়ে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সংসদে অভিযোগ তোলেন বিরোধী দলীয় এমপি সালাহ উদ্দিন আইউবী।

বিষয়টি আজকেই (১৯ এপ্রিল) তার নজরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংসদের জন্য ‘১৮ লাখ টাকা মূল্যের ক্যামেরা ক্রয় করা হয়েছে ৫৮ লাখ টাকায়’।

তিনি আরও বলেন, “যে দ্রব্যাদি ৪ হাজার টাকায় কেনার কথা সেটা কেনা হয়েছে ২১ হাজার টাকায়।”

এ ধরণের দূর্নীতি অতীতেও বাংলাদেশে হয়েছে দাবি করে এই এমপি সংসদে বলেন, “এ ধরণের দূর্নীতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করবেন বলে আমি প্রত্যাশা করছি।”

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত