সংবাদ

একই স্থানে বিএনপির দু’পক্ষের পাল্টা কর্মসূচি, ১৪৪ ধারা জারি

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম

একই স্থানে বিএনপির দু’পক্ষের পাল্টা কর্মসূচি, ১৪৪ ধারা জারি
ছবি : সংবাদ

ময়মনসিংহের তারাকান্দা বাজারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ ছিল।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বর্তমান সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহর অনুসারীদের সঙ্গে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গত নির্বাচনে দলীয় প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের অনুসারী যুবদল নেতা রিয়াদ আহত হন।

এই হামলার প্রতিবাদে আজ দুপুরে তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় শাকিলের অনুসারীরা। খবর পেয়ে মোতাহার হোসেন তালুকদারের সমর্থকেরাও একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, একই স্থানে দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে একটি পক্ষের ধানের শীষের বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কোন্দল চরমে পৌঁছায়। ওই নির্বাচনের পর থেকেই দুই পক্ষের মধ্যে প্রায়ই ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

একই স্থানে বিএনপির দু’পক্ষের পাল্টা কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত