প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সড়কপথে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সেখানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী জুবাইদা
রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করেছেন।
বগুড়া সফরকালে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক
প্রকল্পের উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন:
বিকেল ৪টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে
জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক
রহমান। এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা
বিরাজ করছে।
জনসভা শেষে প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবন
এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায়
তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে
(আরডিএ) যাত্রাবিরতি করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া শহর ও গাবতলী
এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিজ জেলার সন্তানকে প্রধানমন্ত্রী
হিসেবে কাছে পেয়ে আনন্দিত স্থানীয় বাসিন্দারা।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন