সংবাদ

দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম

দূষিত বাতাসের তালিকা থেকে ঢাকার নাম সরছেই না। আজ শহটি দূষিত বায়ুর দিক থেকে পঞ্চম স্থানে অবস্থান করছে। এমনটাই বলছে, বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার।

আজ শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির তথ্য অনুযায়ী, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি, স্কোর ২২১ যা ‘দুর্যোগপূর্ণ’। 

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, স্কোর ১৫৭, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৫৩, চতুর্থ স্থানে চীনের চেংডু শহর, স্কোর ১৫২ ও ষষ্ঠ স্থানে রয়েছে হ্যাংজু, স্কোর ১৩২।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দূষিত বাতাসের তালিকায় ঢাকার অবস্থান আজ পঞ্চম

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

দূষিত বাতাসের তালিকা থেকে ঢাকার নাম সরছেই না। আজ শহটি দূষিত বায়ুর দিক থেকে পঞ্চম স্থানে অবস্থান করছে। এমনটাই বলছে, বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার।

আজ শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির তথ্য অনুযায়ী, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি, স্কোর ২২১ যা ‘দুর্যোগপূর্ণ’। 

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, স্কোর ১৫৭, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৫৩, চতুর্থ স্থানে চীনের চেংডু শহর, স্কোর ১৫২ ও ষষ্ঠ স্থানে রয়েছে হ্যাংজু, স্কোর ১৩২।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত