সংবাদ

বিদায় নিলেন রেজাউল করিম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

রাজধানী ঢাকার জেলা প্রশাসনে বড় পরিবর্তন এনেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ফরিদা খানম চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল, যেখান থেকে এবার তাকে ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে ফিরিয়ে আনা হলো।

অন্যদিকে বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে ঢাকার ডিসি পদ থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী তাকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকার মতো স্পর্শকাতর জেলায় এই রদবদল নিয়ে সচিবালয়সহ প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বেশ আলোচনা চলছে।

জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন কর্মস্থলে তিনি শীঘ্রই যোগ দেবেন বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ঢাকার জেলা প্রশাসনে বড় পরিবর্তন এনেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ফরিদা খানম চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল, যেখান থেকে এবার তাকে ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে ফিরিয়ে আনা হলো।

অন্যদিকে বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে ঢাকার ডিসি পদ থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী তাকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকার মতো স্পর্শকাতর জেলায় এই রদবদল নিয়ে সচিবালয়সহ প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বেশ আলোচনা চলছে।

জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন কর্মস্থলে তিনি শীঘ্রই যোগ দেবেন বলে জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত