সংবাদ

চলাচলের পথ বন্ধ করে এতিমদের হত্যার হুমকি!

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

চলাচলের পথ বন্ধ করে এতিমদের হত্যার হুমকি!
ছেলেমেয়ে নিয়ে বিপাকে সিমালা। ছবি: প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক এতিম ও অসহায় পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলার উত্তর রমজানপুর গ্রামের বাসিন্দা সিমালা। স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে ও এক ছেলে রিফাতকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ছেলে রিফাত ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান। এতিম এই পরিবারের বাড়ির সামনে দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সিমালার অভিযোগ, প্রতিবেশী সিরাজ খলিফা, সাইফুল খলিফা, আরিফ খলিফা ও অহিদুল খলিফার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমিতে যাতায়াতের পথ বন্ধ করে সেখানে নির্মাণকাজ শুরু করে বিবাদীরা। 

গত ২৪ এপ্রিল সকালে বাড়ির সামনে চলাচলের পথে বালু ভরাট করতে গেলে বিবাদীরা বাধা দেয়। একপর্যায়ে গালিগালাজ, ভয়ভীতি ও মারধরের চেষ্টা চালানো হয়। প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও অভিযোগ, সিরাজ খলিফার ছেলে আরিফ খলিফা প্রকাশ্যে রিফাতকে হত্যার হুমকি দিয়েছেন। একটি ভিডিওতে সেই হুমকি স্থানীয়দের হাতে এসেছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে আরিফ খলিফা মুঠোফোনে সব কথা অস্বীকার করেন। তবে সিরাজ খলিফা স্বীকার করেন, আট অংশ জায়গার একটি অংশ রিফাত কিনেছেন। কিন্তু দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের বিষয়টি এড়িয়ে যান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো সমাধান না পেয়ে সিমালা কালকিনি থানায় লিখিত অভিযোগ করেন।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চলাচলের পথ বন্ধ করে এতিমদের হত্যার হুমকি!

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত