সংবাদ

বাড্ডার গুদারাঘাট এলাকার ফুটপাত উচ্ছেদ অভিযান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

বাড্ডার গুদারাঘাট এলাকার ফুটপাত উচ্ছেদ অভিযান

গুলশান সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিযানের মাধ্যেমে। আজ শুক্রবার (২৪ এপিল) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সরেজমিনে দেখা গেছে, গুলশান-১ এর দিক থেকে গুদারাঘাটের পাশের ফুটপাতে প্রায় অর্ধ শতাধিক অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পরে গুলশান লেক পাড় ধরে ফুটপাতে গড়ে ওঠা দোকানগুলোও উচ্ছেদ করা শুরু হয়। রাজউক এবং ডিএনসিসির কর্মকর্তারা ছাড়াও বিপুল পুলিশ সদস্য উপস্থিত আছেন এই অভিযানে।

উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ফুটপাতের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান উচ্ছেদ করার মাধ্যমে, ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাড্ডার গুদারাঘাট এলাকার ফুটপাত উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

গুলশান সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিযানের মাধ্যেমে। আজ শুক্রবার (২৪ এপিল) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সরেজমিনে দেখা গেছে, গুলশান-১ এর দিক থেকে গুদারাঘাটের পাশের ফুটপাতে প্রায় অর্ধ শতাধিক অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পরে গুলশান লেক পাড় ধরে ফুটপাতে গড়ে ওঠা দোকানগুলোও উচ্ছেদ করা শুরু হয়। রাজউক এবং ডিএনসিসির কর্মকর্তারা ছাড়াও বিপুল পুলিশ সদস্য উপস্থিত আছেন এই অভিযানে।

উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ফুটপাতের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান উচ্ছেদ করার মাধ্যমে, ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত