সংবাদ

চুয়াডাঙ্গায় ১ কোটি ৭০ লাখ টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২ মে ২০২৬, ০৬:০৬ পিএম

চুয়াডাঙ্গায় ১ কোটি ৭০ লাখ টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া এলাকায় সড়ক উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করছেন সংসদ সদস্য রুহুল আমিন।(ছবি : সংবাদ)

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া ও রাঙ্গিয়ারপোতা গ্রামে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে আকন্দবাড়ীয়া আবাসন-সংলগ্ন বটতলা এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য বলেন, সড়ক দুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এই উন্নয়নকাজ শেষ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং যাতায়াত সহজ হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় উজলপুর নীলমারি পাকা সড়ক থেকে আকন্দবাড়ীয়া পর্যন্ত সড়কসহ মোট দুটি সড়কের উন্নয়নকাজ করা হবে। এর মধ্যে একটির দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং অন্যটির ৭৫০ মিটার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে মেসার্স ওয়াহেদ হোসেন এন্টারপ্রাইজ প্রকল্পটি বাস্তবায়ন করছে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আকতার হোসেন বলেন, মান বজায় রেখে দ্রুততম সময়ে প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

চুয়াডাঙ্গায় ১ কোটি ৭০ লাখ টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া ও রাঙ্গিয়ারপোতা গ্রামে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে আকন্দবাড়ীয়া আবাসন-সংলগ্ন বটতলা এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য বলেন, সড়ক দুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এই উন্নয়নকাজ শেষ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং যাতায়াত সহজ হবে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় উজলপুর নীলমারি পাকা সড়ক থেকে আকন্দবাড়ীয়া পর্যন্ত সড়কসহ মোট দুটি সড়কের উন্নয়নকাজ করা হবে। এর মধ্যে একটির দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং অন্যটির ৭৫০ মিটার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে মেসার্স ওয়াহেদ হোসেন এন্টারপ্রাইজ প্রকল্পটি বাস্তবায়ন করছে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আকতার হোসেন বলেন, মান বজায় রেখে দ্রুততম সময়ে প্রকল্পের কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত