সংবাদ

আবহাওয়ার জরুরি সতর্কবার্তার পর ঢাকায় বৃষ্টি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ০৩:২১ পিএম

আবহাওয়ার জরুরি সতর্কবার্তার পর ঢাকায় বৃষ্টি
ছবি: সংগৃহীত

আবহাওয়া অফিস সকালেই সতর্কবার্তা দিয়েছিল ২০ জেলার জন্য। সেই সতর্কবার্তার পরেই ঢাকায় বৃষ্টি নেমেছে। শনিবার (২ মে) বিকেল পৌনে তিনটার দিকে আকাশ ঘনমেঘে ঢেকে বৃষ্টি নামে। কিছুক্ষণের জন্য দিনের বেলায় নেমে আসে অন্ধকার। এরপর বৃষ্টি ঝরে।

সকালে দেশের ২০টি জেলার জন্য জরুরি সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর। দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়। আর সেই সতর্কবার্তার পরে দুপুর থেকেই ঘনমেঘে ঢাকতে থাকে রাজধানীর আকাশ।

আবহাওয়া অফিসের জরুরি সতর্কবার্তা অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

এসব জেলার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। 

বর্ষণের কারণে রাজধানীর সড়কে পানি জমে যানজট সৃষ্টি হয়েছে। অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারাদেশে কালবৈশাখী মেঘের বিস্তার ঘটেছে। কালবৈশাখী মৌসুম শেষ না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

আবহাওয়ার জরুরি সতর্কবার্তার পর ঢাকায় বৃষ্টি

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত