সংবাদ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তার চাদরে মোড়া সিলেট

আকাশ চৌধুরী, সিলেট
আকাশ চৌধুরী, সিলেট
প্রকাশ: ১ মে ২০২৬, ০৯:৩৬ পিএম

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তার চাদরে মোড়া সিলেট
তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (১ মে) তার এই সফরকে ঘিরে সিলেটবাসীর প্রত্যাশাও আকাশছোঁয়া। বিশেষত নানা ক্ষেত্রে উন্নয়নে পিছিয়ে থাকা সিলেটবাসী এবার বঞ্চনার অবসান চান।

প্রধানমন্ত্রীর এই সফর স্মরণীয় করে রাখতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা সিলেট নগরীকে। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার এই সফরকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে বেশ কিছু প্রত্যাশার কথাও জানিয়েছেন সিলেটবাসী। এগুলোর মধ্যে অন্যতম হলো ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত সমাপ্তকরণ, সিলেট-ঢাকা রেলপথের উন্নয়ন ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি, সিলেট প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি সুফিসাধক হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। 

বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন। 

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে শহরের বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সড়কদ্বীপে নতুন করে গাছ লাগানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন টানানো হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিভিন্ন সংগঠন উন্নয়নসংক্রান্ত দাবিদাওয়াও সামনে আনছে। 

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে স্মারকলিপি দিয়ে ২৫ দফা দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম। সংগঠনের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদের সই করা ওই দাবিগুলোর মধ্যে আছে সিলেটকে ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ ঘোষণা, বিভাগকে পর্যটন অঞ্চল হিসেবে গেজেট প্রকাশ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ।এ ছাড়া সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথ আধুনিকায়ন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, মৌলভীবাজারের কমলগঞ্জে বিমানবাহিনীর ঘাঁটি স্থাপন, সিলেটে প্রকৌশল ও পর্যটন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপনসহ নানা দাবি জানানো হয়েছে। পাশাপাশি নদ-নদী ও খাল খনন, তেল সংরক্ষণাগার স্থাপন এবং বিরতিহীন আধুনিক ট্রেন চালুর বিষয়টিও দাবির তালিকায় আছে।

প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম সিলেট সফর ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সফর সফল করতে দল ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত প্রস্তুতিমূলক সভা করা হচ্ছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা গেছে। তাঁর উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সিলেটসহ পুরো দেশ এগিয়ে যাবে বলে সবার প্রত্যাশা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছেন সিলেটবাসী।

এছাড়া বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নির্বাচনের সময় যেসকল পরিকল্পনার কথা বলা হয়েছে এবং তার আলোকে সিলেটে উন্নয়নের কি কি পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, তার ধারণা পাওয়া যাবে প্রধানমন্ত্রীর সফরে।

শুক্রবার (১ মে) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।মন্ত্রী আরও বলেন, তার সফর এই কারণে এতো প্রত্যাশিত যে, দীর্ঘদিন মানুষের পছন্দের সরকারের জন্য বিএনপি নির্যাতিত হয়েছে, অনেকে গুম খুনের স্বীকার হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন সিলেটের জন্য অত্যন্ত আবেগের বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান যেভাবে শৃঙ্খলাবোধ ও পরিমিতিবোধ নিয়ে দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবিরত কাজ করছেন; সিলেটবাসী তার কিছুটা ছোঁয়া পাবে বলেও জানান মন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে কেন্দ্র করে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়। প্রয়োজনীয় নিরাপত্তার সার্থে রাষ্ট্রীয় বিভিন্ন নিরাপত্তা এজেন্সী মাঠে সক্রিয় রয়েছে|এছাড়া সিটিএসবি, গোয়েন্দা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সতর্ক অবস্থানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে|সিলেট জুড়ে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তার চাদরে মোড়া সিলেট

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত