লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়ার পর মো. রাজীব (১৪) নামে এক কিশোর অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল, তা না পেয়েই রাজীবকে হত্যা করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ক্যাম্পের হাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাজীব উপজেলার দক্ষিণ গাইয়ার চর গ্রামের ফজু মোল্লা স্টেশন এলাকার অটোরিকশাচালক মোস্তফা মিয়ার ছেলে। পরিবারের অভাব মেটাতে সে নিজেও অটোরিকশা চালানো শুরু করেছিল।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আটটার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রাজীব। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। দিবাগত রাত তিনটার দিকে রাজীবের বাবার মুঠোফোনে একটি কল আসে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রাজীবের মুক্তির বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় দিশাহারা হয়ে পড়ে পরিবারটি। আজ দুপুরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ক্যাম্পের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি নির্জন বাগান থেকে রাজীবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজীবের মামা শাহজাহান মাঝি বলেন, ‘অভাবের সংসারে হাল ধরতে রাজীব অটোরিকশা চালানো শুরু করেছিল। রাতে কল দিয়ে ১ লাখ টাকা চাওয়া হয়েছিল। ওই টাকা দিতে না পারায় আমার ভাগনেকে নির্মমভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, নিহতের মাথায় একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন