সুনামগঞ্জ শহরের তেঘরিয়া মড়লহাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘মমিনুল মউজদীন স্মৃতি ফুটবল লিগ’ সিজন-৩-এর শিরোপা জিতেছে আলভী এফসি। শুক্রবার (৮ মে) বিকেলে শহরের বড়পাড়া বিবির মোকাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে লামিয়া এফসিকে পরাজিত করে।
সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান ও মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান মমিনুল মউজদীনের স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের আসরে মোট চারটি দল- সিয়াম এফসি, আইয়ুব এফসি, লামিয়া এফসি ও আলভী এফসি অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত মমিনুল মউজদীনের ছোট ভাই প্রতীম দেওয়ান গনিউল সালাদীন। বিশিষ্ট মুরব্বি ছমর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রেজওয়ানুল হক রাজা ও ক্রীড়াবিদ জুনেল আহমদ রাজরান।
টুর্নামেন্টের আয়োজক মোহাম্মদ আম্মার হোসেন, তানজিব হাসান সজীব ও আরমানুল ইসলাম বাপ্পী জানান, যুব সমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাটি পরিচালনা করেন রুকন মিয়া, রেজা ও রুহিত। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন