সংবাদ

বিরোধীদলের সমালোচনা হতে হবে গঠনমূলক: রিজভী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

বিরোধীদলের সমালোচনা হতে হবে গঠনমূলক: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে তা গঠনমূলক হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় এবং রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়ে ওঠে। 

শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আজ শনিবারের (৯ মে) নির্ধারিত মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধীদল তার সমালোচনা করবে।’ তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মসূচি নেওয়া হয়, তবে তা ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত হবে।

সরকারের গত কয়েক মাসের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খননের মতো অনেক জনকল্যাণমূলক কর্মসূচি রয়েছে। দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রীরা তা সভায় বিশ্লেষণসহ উপস্থাপন করবেন। জনগণই হচ্ছে চূড়ান্ত বিচারক এবং আগামী নির্বাচনে তারাই বিবেচনা করবে সরকার সঠিক কাজ করেছে কি না।

শনিবারের সভায় বিএনপি এবং তিনটি অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বা সরাসরি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন এবং সারাদেশের জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক ও সরকারি কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরবেন। 

প্রস্তুতি পরিদর্শনকালে জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা এবং ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

বিরোধীদলের সমালোচনা হতে হবে গঠনমূলক: রিজভী

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত