রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গরবিনী মা সম্মাননা ২০২৬’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী-এর উদ্যোগে গত এক যুগ ধরে আয়োজনটি হয়ে আসছে।
আগামী ১০ মে বিশ্ব
মা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে প্রশাসন,
আইন-বিচার, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের সফল-প্রতিষ্ঠিত সন্তানদের মায়েদের পাশাপাশি একজন
অদম্য মেধাবী মাকেও সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি
হিসেবে থাকবেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। সভাপতিত্ব
করবেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী। এবারের
আয়োজনে সংস্কৃতি অঙ্গন থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল-এর
মা সায়মা মনির মিনু, জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-এর মা ফাতেমা আক্তার কাজল এবং
অভিনেত্রী তাসনিয়া ফারিণ-এর মা সৈয়দা শারমিনের হাতে ‘গরবিনী মা সম্মাননা’ তুলে দেওয়া
হবে।
উদ্যোক্তা ডা. আশীষ
কুমার চক্রবর্ত্তী জানান, সময়ের সঙ্গে সঙ্গে এই সম্মাননা সফল সন্তানদের কাছে একটি কাঙ্ক্ষিত
স্বীকৃতিতে পরিণত হয়েছে। বিভিন্ন যাচাই-বাছাই শেষে মোট ১০ জন মাকে এ সম্মাননার জন্য
মনোনীত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন বিশ্ব মা দিবসে
এ আয়োজন অব্যাহত রাখবেন।
এদিকে নিজের মায়ের সম্মাননা পাওয়ায় আনন্দ প্রকাশ করে সংগীতশিল্পী কোনাল বলেন, এই উদ্যোগ দীর্ঘদিন ধরে চলমান এবং এবার তার মায়ের সম্মাননা পাওয়া তার জন্য বিশেষ গর্বের বিষয়। অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, তার জীবনের অর্জনের কারণে মায়ের এই স্বীকৃতি পাওয়া তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন