নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলো-স্বর্ণা রানী কাহার (৭) ও রূপা রানী কাহার (৫)। তারা ওই এলাকার কৃষ্ণ কাহারের মেয়ে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রোববার দুপুরে শিশু দুটির মা পিংকী রানী বাথরুমে ছিলেন। ওই সময় তাঁর অগোচরে দুই মেয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে পুকুরঘাটে মেয়েদের না দেখে তিনি পাশের দাদার বাড়িতে খুঁজতে যান। সেখানেও না পেয়ে বাড়িতে ফিরে এসে পুকুরের পানিতে বুদ্বুদ উঠতে দেখেন পিংকী রানী।
সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পানির তলদেশ থেকে অচেতন অবস্থায় দুই মেয়েকে উদ্ধার করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন