সংবাদ

পবিপ্রবিতে হামলা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ২

প্রতিনিধি,  দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০১:৩৫ পিএম

পবিপ্রবিতে হামলা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ২
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মর্তুজা বিল্লাহ। তিনি দুমকি উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মামলার ১১ নম্বর আসামি ও উপজেলা ছাত্রদল নেতা গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে শিক্ষক ও কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন। এই ঘটনার দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা করেন।

ওসি আরও জানান, মামলার এজাহার পাওয়ার পরপরই আসামিদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। মর্তুজা বিল্লাহকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে গত বুধবার উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দলের ৯ জন নেতা-কর্মীকে সংগঠন থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সজাগ রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৫ মে ২০২৬

পবিপ্রবিতে হামলা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত